অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ন্যাশনাল টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। 

শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ২৩ জানুয়ারি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়েছে। চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত এনটিসির ৬৭৯তম বোর্ড সভায় এই প্রস্তাবটি অনুমোদিত হয় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতিপত্রের ভিত্তিতে তাঁকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

মহসিন মিয়া মধু একজন সফল শিল্পপতি এবং মহসিন টি হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি চারবার শ্রীমঙ্গল পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ন্যাশনাল টি কোম্পানির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া চান।

ন্যাশনাল টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী ও আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিনসহ অনেকেই।  

স্থানীয় বিএনপি এবং লেমন গ্রুপের নেতাকর্মীরাও তাঁর প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নেতৃবৃন্দ তাঁকে একজন দক্ষ সংগঠক এবং অভিজ্ঞ প্রশাসক হিসেবে উল্লেখ করেন। তাঁরা মনে করেন, তাঁর মতো একজন ব্যক্তিত্বের অভিজ্ঞতা ন্যাশনাল টি কোম্পানির কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

মহসিন মিয়া মধু তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন, ন্যাশনাল টি কোম্পানির মতো একটি প্রতিষ্ঠানে কাজ করতে পারা তাঁর জন্য গর্বের। তিনি জানান, দেশের চা শিল্পের উন্নয়নে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তিনি এই খাতে নতুন সম্ভাবনা তৈরির জন্য কাজ করবেন।

স্থানীয়রা জানান, মহসিন মিয়া মধু একজন দক্ষ পৌর মেয়র ছিলে । শ্রীমঙ্গল পৌরসভায় তাঁর মেয়াদে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা এখনো এলাকাবাসী মনে রেখেছে। এছাড়া তিনি একজন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের উদ্যোক্তা হিসেবেও পরিচিত।  

বিএনপি নেতা মহসিন মিয়া মধু তাঁর বক্তব্যে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, দল ও দেশের জন্য কাজ করাই তাঁর জীবনের প্রধান লক্ষ্য। তিনি তাঁর নতুন দায়িত্ব পালনের সময় দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ মনোযোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  

ন্যাশনাল টি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি দেশীয় চা শিল্পের বিকাশে কাজ করছে এবং মহসিন মিয়া মধুর অভিজ্ঞতা ও দক্ষতা এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা বিশ্বাস করেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৮ ঘন্টা ২৪ মিনিট আগে