লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আশাশুনির বিদ্যুতায়িত হয়ে হাত-পা হারানো শিশুকে আপাততঃ ১০ লক্ষ টাকা প্রদানের নির্দেশ

  আশাশুনিতে ঘরের উপর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে হাত-পা হারানো শিশুকে আপাততঃ ১০ লক্ষ টাকা দিতে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। গত বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ প্রদান করেন। আগামী ৩০ দিনের মধ্যে টাকা প্রদানের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ও প্রধান বিদ্যুৎ পরিদর্শককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এব্যাপারে এড. তারিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ২১ মার্চ প্রতাপনগরের আঃ রাজ্জাক ঢালীর দ্বিতল বাসার উপর দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ক্যাপ ও কভার বিহিন বিদ্যুতের লাইন স্থাপন করা হয়। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর লাইন না টানানোর আবেদন করেন। কিন্তু তার আবেদন গ্রাহ্য করা হয়নি। ৯ মে তার ৭ বছর বয়সী শিশু সন্তান রাকিবুজ্জামান ঐ তারে বিদ্যুতায়িত হলে পরে চিকিৎসকরা তার ডান হাতের বগলের কাছ থেকে ও ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে বাধ্য হন। এই ঘটনার ক্ষতিপুরন চেয়ে ২৫ মে বিদ্যুৎ বিভাগে আবেদন করেন আঃ রাজ্জাক। কিন্তু ব্যবস্থা না নেওয়ায় ১০০ কোটি টাকা ক্ষতিপুরন চেয়ে হাই কোর্টে রিট করেন তিনি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এড. মুহম্মদ তারিক-উল ইসলাম ও ফরিদ হাসান মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ, সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবীর রোমেল, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

এর আগে ২০২১ সালের ৮ নভেম্বর হাত-পা হারানো শিশু রাকিবুজ্জামানকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এক সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে শিশুটির দেশে-বিদেশে কী ধরনের চিকিৎসা প্রয়োজন ও চিকিৎসায় কত খরচ হবে তা জানাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালককে জানাতে বলা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ওই বছরের ৭ নভেম্বর রাকিবুজ্জামানের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শিশুটির বাবা মো. আব্দুর রাজ্জাক ঢালীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম এ রিট দায়ের করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, জোনাল ম্যানেজার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, প্রকল্প পরিচালক, সাতক্ষীরার ডিসি ও প্রধান বিদ্যুৎ পরিদর্শককে বিবাদী করা হয়েছে।


Tag
আরও খবর