লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আশাশুনিতে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আইসিআরডিসিভি-২ প্রকল্পের অবহিতকরণ সভা



আশাশুনিতে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আইসিআরডিসিভি-২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মুসলিম এইড-ইউ কে বাংলাদেশ কান্ট্রি অফিস এর সহায়তায় ডিআরআর এর প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. এনামুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. প্রসুন কুমার মন্ডল, পিআইও মোঃ আমিরুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, আশাশুনি সদর চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন,  
 শ্রীউলা ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড়। এছাড়া ওয়ার্ড দূযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও-র প্রতিনিধিবৃন্দ, প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের দুর্যোগ কবলিত মানুষের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষ্যে Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-II) সম্মিলিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করা হয়।
ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার, মোঃ শামসুল হক মৃধার সঞ্চালনায় বক্তারা প্রকল্পাধীন অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি উপজেলার পানি লবনাক্ততা দুরীকরণে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টি, বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংস্কার, খাল ও পুকুর খনন করে উপরিভাগের পানি ব্যবহার, সাইক্লোন সেন্টার সংস্কার ও ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের আয় জীবনযাত্রার উন্নয়নে আরো জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান।###
Tag
আরও খবর