মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় গণফোরামের সম্মেলন অনুষ্ঠিত





২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী হলরুমে গণফোরাম সাতক্ষীরা সদর উপজেলা শাখা ও সদর উপজেলা মহিলা গণফোরামের ত্রিবার্ষিক সম্মেলন সদর উপজেলা গণফোরামের আহবায়ক ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেনের সঞ্চলনায় (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

০৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই সারা দেশে চাঁদাবাজী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলার ব্যপক অবনতি হয়েছে। স্বৈরশাসকের ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙ্গতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।


মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২ এর সংবিধান ধ্বংস করার জন্য ৭১ এর পরাজিত শত্রুরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দেশ চলবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায়, ৭২ এর সংবিধানের আলোকে। ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিষ্ট সরকার জনগনের বিরুদ্ধে-দেশের বিরুদ্ধে সংবিধানে যেগুলো অর্ন্তভুক্তি করেছে সেগুলো সংস্কার করুন। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষের জন-জীবন ব্যহত হচ্ছে।


ঠিক সেই সময়ে বর্তমান সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে সরকারী কর্মকর্তাদের মহার্ঘ্য ভাতা বাড়িয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছে। জনগনের চাওয়া পাওয়া যদি আপনারা বুঝতে না পারেন, দেশের মানুষের দুঃখ কষ্ট আপনারা বুঝতে না পারেন, তাহলে রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোহম্মাদ মিজানুর রহমান।


সম্মেলন উদ্বোধন করেন, গণ ফোরাম কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলী নূর খান বাবুল বলেন, গণফোরামের কর্মসূচী গণফোরামের আদর্শ সাতক্ষীরা জেলার তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হলে গ্রামে গ্রামে গণফোরামের কমিটি গঠন করতে হবে।


আগামী নির্বাচনে গণফোরাম সাতক্ষীরার ৪টি আসনেই নির্বাচন করবে। ড. কামাল হোসেনের র্নিদেশে মোস্তফা মোহাসীন মন্টু ও মিজানুর রহমানের নেতৃত্বে গণফোরাম দেশব্যাপী সদস্য সংগ্রহ চলছে তা বাস্তবায়নের জন্য জেলার সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফেরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুনছুর রহমান, সহ সভাপতি ডাঃ মিজানুর রহমান, সহ সভাপতি আছাদুজ্জামান লাল্টু, সহ সভাপতি ও মহিলা গণফোরামের সভাপতি ফেরদৌসী খান ময়না, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা মহিলা গণফোরামের সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক এলিজা পারভিন, সাংগঠনিক সম্পাদক তানজিলা বেগম, প্রমুখ।


সম্মেলন শেষে ডাক্তার জাহাঙ্গীর আলমকে সভাপতি, রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্টি সদর উপজেলা গণফোরাম ও পারভিন আক্তারকে সভাপতি এলিজা পারভিনকে সাধারণ সম্পাদক, তানজিলা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ তদস্য বিশিষ্ট সদর উপজেলা গণফোরাম কমিটি ঘোষণা করা হয়। 

Tag
আরও খবর