ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাস্তবায়ন হবে তো এমপি জসিমের ‘মানবিক ফার্মেসি’! চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা

কলারোয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ



“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় তারণ্যের উৎসব ২০২৫, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

বুধবার (২২শে জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে  ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মেলার উদ্বোধন শেষে সকল স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট দেখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিজ্ঞানমনস্ক নানা বিষয় তুলে ধরেন। শিক্ষার্থীদের জবাবেও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল–মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবদিন, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া  মাদ্রাসার  (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা মোঃ আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক  শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকুনুজ্জামান, অধ্যক্ষ এস এম শহিদুল আলম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সুপার আবু মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকমন্ডলী।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। এদিকে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


Tag
আরও খবর