নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

বিজিবি সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে



সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন সময়ে আটক বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার বেলা ১১টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়াটারে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।


ভারতীয় এসব মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল ৭ হাজার ৪৫৬ বোতল, মদ ১৭ হাজার ২১৮ বোতল, গাঁজা ৯৩ কেজি, হিরোইন ৭ কেজি, ইয়াবা ট্যাবলেট ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিস, এলএসডি ২৪ বোতল, ক্রিষ্টাল মেঘ আইস ৪.৫৫২ কেজি, অনাগ্রা ট্যাবলেট ৪০ হাজার ৯০৭ পিস, বিভিন্ন প্রকার ঔষধ ২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৪৭১ পিস, ইনজেকশন ড্রাগ ৩৮ বোতল, পাতার বিড়ি ১৩ লাখ ৪৮ হাজার ৫৫৩ পিস এবং তামাকের গুড়া ২০ কেজি।


এসময় উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সরদার ইকবাল হোসেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান শরীফ, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদার, সাতক্ষীরা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা রবীন্দ্র নাথ ঘোষ প্রমুখ।


উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত থেকে উক্ত মাদকদ্রব্য সমূহ আটক করা হয়।


Tag
আরও খবর