মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসবের পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান



“পিঠার টানে ঐতিহ্যের গানে আসুন মেতে উঠি পিঠা উৎসাবে” এই প্রতিপাদ্যকে সামনে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার রাত ৮ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ চত্বরে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী পিঠা উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।



সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কো- চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চপদ পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। দুইদিন ব্যাপী পিঠা উৎসবের স্টলগুলোর মধ্যে পিঠা স্টল ক্যাটাগীরর মধ্যে পাবলিকের ঘর স্টল প্রথম স্থান লাভ করে। দুই দিনব্যাপী পিঠা মেলায় ৪২ টি স্টলে শতপ্রকার পিঠা স্থান পেয়েছিলো। অনুষ্ঠানে  অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় প্রতিষ্ঠানের পরিচালক বাহাউদ্দীন ফারুকী, প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম, শিক্ষক, শিক্ষার্থী ও পিঠা উৎসবের উদ্যোক্তাসহ অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ বাংলা বিভাগের সিনিয়ার শিক্ষক মোঃ হাফিজুর রহমান।


Tag
আরও খবর