গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

গাবুরায় সাবেক মেম্বরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ




সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৃষক লীগের সভাপতি মঞ্জুর এলাই খোকনের জমি দখলের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের মশিউর রহমান (ইয়াছিন) মেম্বরের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ওই কৃষক লীগের নেতা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে ওই মেম্বরের দাবি, জমিটি তার পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া।


অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের বাসিন্দা মৃত্যু খতিব গাজীর ছেলে রেজাউল (৬০) মৎস্য মাছ চাষের জন্য ৫ একর ৩৩ শতক জমি মঞ্জুর এলাহী খোকনের কাছ থেকে লিজ নিয়েছেন। জমিটি সেই সময় থেকে তিনি মৎস্য চিংড়ি চাষ করে আসছেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরই জমিটি দখলের চেষ্টা চালান মশিউর রহমান (ইয়াছিন) মেম্বর। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস চিংড়ি চাষ করার জন্য নতুন রাস্তা করছেন তিনি।


শ্যামনগর উপজেলার কৃষক লীগের সভাপতি মঞ্জুর এলাহী খোকন বলেন, গাবুরা পার্শ্বেমারি মৌজার বিআরএস খতিয়ান নং ৪২৮, এস,এ খতিয়ান ১/২৮ দাগ নং ৯১৭, ৩৩৮০ জমির পরিমান ৫ একর ৩৩ শতক। জমির কাগজপত্র সঠিক থাকার পরও প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে নিচ্ছেন মশিউর রহমান ইয়াসিন মেম্বর। সর্বশেষ গত বৃহস্পতিবার ওই জমিতে রাস্তা দিয়েছে তার লোকজন। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।

মশিউর রহমান ইয়াসিন মেম্বর দাবি করেন, ওই জমিটি আমার পিতার সম্পত্তি। তিনি আরও বলেন, এসএ খতিয়ান ৯১৭ দাগে জমি ১৫ একর ৮৬ এতে ৬ একর ৬৫ খাস খতিয়ান হয়ে যায়। সরকার বাহাদুর কাজ থেকে আইনগতভাবে ডিসিআর প্রাপ্ত হয়েছে আমাদের। সেখান থেকে আমরা জমিটি ভোগ দখল করে আসছি। এমন অবস্থায় বাদীগন জাল-জালাতি করে মালিক দাবি করছেন।


এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, ঘটনাটি আমি শুনেছি। গত বৃহস্পতিবার সকালে মৎস্য চিংড়ি চাষ ওই জমিতে নতুন করে রাস্তা দিচ্ছে মশিউর রহমান ইয়াসিনের লোকজন। খবর পেয়ে আমি ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছিলাম কাজটি বন্ধ করার জন্য। দুপুরের সময় আবার শুনলাম তারা কাজটা বন্ধ না করে রাস্তা দিয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশ অমান্য করে মৎস্য ঘেরের রাস্তার কাজ করেছে মশিউর রহমানের লোকজন।


Tag
আরও খবর