গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

অবৈধভাবে সীমান্তে প্রবেশে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী নাগরিক আটক



 

ভারত থেকে অবৈধভাবে দেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৬ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। 


শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে ভোর ৪টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্তের পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার কালিয়ানী মাঠপাড়া এলাকার মৃত গোলাম গাজীর স্ত্রী মোছাঃ রাবিয়া বেগম (৬০), একই জেলার ঝিকরগাছা থানার কানাইর গ্রামের সাহেব আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৩২), জাকির হোসেনের শিশু পুত্র লিয়ন (১০), জামালপুর জেলার মেলান্দ থানার চরপুলিশা গ্রামের আমানুর আলীর ছেলে ইসরাফিল শেখ (৩০), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার চিতশি গ্রামের রমেশ অধিকারীর স্ত্রী নিরালা বাগচি (৩০) ও রমেশ অধিকারীর শিশু ছেলে আউস অধিকারী (৪)।


বিজিবি অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বিনা পাসপোর্টে কয়েকজন বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির বিজিবির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৬ ও সাব পিলার ৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোতাপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে অবৈধভাবে সীমা পারাপারের দায়ে নারী ও শিশুসহ উক্ত ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।


বিজিব অধিনায়ক আটককৃতদের উদ্ধৃতি দিয়ে জানান, আটককৃতরা এক বছর পূর্বে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে গমন করে। বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় শুরু করায় তারা কলারোয়া উপজেলার সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে আগমনকালে বিজিবি তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েট মোবাইলফোন, ১টি বাটন ফোন, নগদ ১ হাজার ২০০ টাকা এবং ভারতীয় ২০ হাজার ৩৫৯ রুপী জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন এবং নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপীসহ সর্বমোট মূল্য ১ লাখ ৪০ হাজার ৭০২ টাকা। প্রেসবিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, অবৈধভাবে পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর