‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে মাছের মেলায় ৩৫ কেজি ওজনের বোয়াল ৬৫ হাজার টাকায় বিক্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শহরের নতুন বাজারে মাছের মেলা জমে ওঠেছে।

সরজমিনে মেলায় ঘুরে দেখা গেছে এবারের মেলায় দেশি মাছের বিপুল সমাহার। চাষের মাছের পাশাপাশি হাওর, বিল ও নদীর টাটকা মাছ ক্রেতাদের মন জয় করেছে।

সোমবার বিকেলে মেলায় ঘুরে দেখা যায়, বাজারজুড়ে রয়েছে রকমারি দেশি মাছের পসরা। মাছ বিক্রেতারা চিতল, বোয়াল, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে এসেছেন। ক্রেতারা নিজ নিজ পছন্দ অনুযায়ী মাছ কিনে বাড়ি ফিরছেন।

মেলায় ৩৫ কেজি ওজনের একটি বোয়াল ৯০ হাজার টাকা দাম হাকানো হলেও অবশেষে এক ক্রেতা ৬৫ হাজার টাকা দিয়ে এই মাছটি ক্রয় করেছেন।

মাছ বিক্রেতা মো: রোহিদ মিয়া জানান, ৩৫ কেজি ওজনের বোয়াল মাছটি  শ্রীমঙ্গল উত্তর উত্তসুর এলাকার দুবাই প্রবাসী মো: মিসবা উদ্দিনের কাছে বিক্রয় করেছি।

মাছ বিক্রেতা কবির মিয়া জানান, মাছের মেলায় হাওর ও নদীর মাছের প্রতি ক্রেতাদের আলাদা আকর্ষণ রয়েছে। তিনি মূলত আইড়, চিতল এবং বোয়ালের মতো টাটকা মাছ সংগ্রহ করেছেন। এ ছাড়া রুই, কাতলা এবং ব্রিগেড মাছও বিক্রির জন্য এনেছেন।

মেলায় বিশাল আকৃতির মাছ দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। অনেকেই মোবাইল ফোনে মাছের ছবি তুলছেন, আবার কেউবা ছোটদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে নিয়ে এসেছেন।

মাছ ক্রয় করতে আসা অসিম দেবনাথ বলেন, মেলায় প্রচুর মাছ এসেছে। তবে এসব মাছ বড়লোকদের জন্য। আমরা শুধু দেখে যাচ্ছি। যদি সাধ্যের মধ্যে কোনো মাছ পাই, তাহলে কিনবো।

আরেক ক্রেতা লিটন শীল জানান, পৌষ সংক্রান্তির মেলায় বড় মাছ কেনা একটি ট্র্যাডিশন হয়ে গেছে। তাই বিশেষ এই মেলা থেকে মাছ কিনি।


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে