বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মিরসরাইয়ে মাদক নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানে ইমাদ ইয়ুথ এন্টারপ্রেনার কমিউনিটি'র উদ্যোগে মিরসরাইয়ে মাদক নিয়ন্ত্রণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া বাজারে উক্ত সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন হয়। ইমাদ ইয়ুথ এন্টারপ্রেনার কমিউনিটি'র পরিচালক শামীম ফরহাদের সভাপতিত্বে এবং নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা পেশ করেন তেতৈয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল আবছার, কোরআন ও হাদিসের আলোকে মাদক নিয়ে আলোচনা পেশ করেন ফানাউল্ল্যাহ ফকির জামে মসজিদের সাবেক খতিব মাওলানা কবির আহাম্মদ নিজামী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিক্রয় কার্যক্রম বন্ধে করনীয় শীর্ষক বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ মহিউদ্দিন। মাদক নিয়ন্ত্রণে সচেতনতামূলক অনুষ্ঠানে সচেতন মহল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের নিয়ে মাদক নিয়ন্ত্রণে শিক্ষা কনফারেন্সের পরবর্তী কর্মসূচি'র ঘোষণা দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইমাদ ইয়ুথ এন্টারপ্রেনার কমিউনিটি'র পরিচালক শামীম ফরহাদ জানান, ২০২৪ সালের ১ মার্চ মাত্র ১০ জন সদস্য উপজেলার ঠাকুরদীঘি বাজার থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। যুব সমাজকে সংগঠিত করে সৎ ব্যবসায়ী ও সমাজকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উক্ত সংস্থা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদক সচেতনতামূলক কর্মসূচি পালন, বন্যাদুর্গতদের সহায়তা, আত্মকর্মসংস্থানের জন্য যুবকদের গবাদি পশু ও পোল্ট্রি মুরগী পালনের প্রশিক্ষন প্রদান সহ বেশকিছু কার্যক্রম সম্পন্ন করে। বর্তমানে উক্ত সংগঠনে ৮০ জন সদস্য রয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৪ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ২০ মিনিট আগে