লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বেড়েছে শিশুদের কোল্ড ডায়রিয়া: হাসপাতালে শয্যা সংকটে রোগী রাখা হচ্ছে মেঝেতে


সাতক্ষীরায় শিশুদের মাঝে কোল্ড ডায়রিয়া দেখা দিয়েছে ব্যাপক হারে। এক মাসে ৭ শতাধিক ডায়রিয়া আক্রন্ত শিশু ভর্তি হয়েছে সাতক্ষীরা সদর হাসাপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিনিই বাড়ছে আক্রান্তের সংখ্যা।


এদিকে শয্যা সংকটের কারণে সাতক্ষীরা সদর হাসপাতালের মেঝেতে রাখা হচ্ছে ডায়রিয়া আক্রান্ত শিশুদের। সংশ্লিষ্টরা বলছেন, শয্যা ব্যবস্থার আটগুন বেশি ভর্তি ডায়রিয়া আক্রান্ত শিশু রোগী। ফলে এসব শিশুদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মরত নার্স ও চিকিৎসক।

বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি শীতজনিত ডায়রিয়া আক্রান্ত শিশু মালিহা (১৬) মাস, রামিছা জান্নাত (১৪) মাস, নাইমা (১১০ মাস ও জানাতুল ফেরদৌস (১৩) মাস। পর্যাপ্ত শয্যা না থাকায় এসব ডায়রিয়া আক্রান্ত শিশুদের রাখা হয়েছে হাসপাতালের বারান্দার মেঝেতে।


সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রাম থেকে আসা শিশু নাইমা খাতুনের মা মোসলেমা খাতুন জানান, শীতজনিত কারনেই তার শিশু মেয়ের ডায়রিয়া দেখা দিয়েছে। কিন্তু হাসপাতালের মেঝেতে প্রচন্ড ঠান্ডা। এখানে তার কোলের শিশুকে রেখে নতুন করে চিন্তায় পড়েছেন। তিনি বলেন, এখানে শয্যা সংকট জানতে পারলে অন্য কোথাও চিকিৎসা করাতেন তার শিশু মেয়েকে। একই ধরনের কথা বললেন, ভর্তি ডায়রিয়া শিশু রোগী মালিহা ও রামিছা জান্নাতের স্বজনরাও। তারা বলেন, ডায়রিয়া ওয়ার্ডটির চারিদিকে অপরিচ্ছন্ন নোংরা অবস্থা। তার পর এখানে নেই পর্যাপ্ত শয্যা ব্যবস্থা। ফলে তাদের শিশুদের ভর্তি করে বিপাকে পড়েছেন বলে জানান তারা।


অন্যদিকে সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ডায়রিয়া ওয়ার্ড থেকে জানা গেছে, গত এক মাস ৭ দিনে শীতজনিত ডায়রিয়া আক্রান্ত শিশু ভর্তি ৪০৩ জন। এরমধ্যে গত ডিসেম্বরে ৩৭৬ জন এবং চলতি জানুয়ারি মাসের গত ৭ তারিখ পর্যন্ত ৭৬ জন। সূত্রটি জানায়, প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা।


সদর হাসপাতালের শিশু ডায়রিয়া রোগ বিষেশজ্ঞ ডাক্তার মোঃ আরশাফুল ইসলাম জানান, হাসপাতালে শিশু ডায়রিয়া ওয়ার্ডটি ৫ শয্যা বিশিষ্ট। কিন্তু প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৪০ জন শিশু। ফলে শয্যা সংকটের কারণে ওয়ার্ডের মেঝেতেই রাখতে হচ্ছে আক্রান্ত শিশুদের। তবে হঠাৎ শিশুদের মাঝে ডায়রিয়া বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সম্প্রতি শীতের তীব্রতা বেড়ে যাওয়ার জন্যেই এর অন্যতম কারণ। তিনি শিশুদের সুরক্ষা দেয়ার জন্য পাশাপাশি ঠান্ডা বা খাওয়ার না খাওয়ার জন্য মায়েদের বিভিন্ন ভাবে পরামর্শ দিচ্ছেন বলেও জানান তিনি।


এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সামছুর রহমান জানান, গত এক মাসে ৩ শতাধিক ডায়রিয়া আক্রান্ত শিশু হয়েছে মেডিকেল কলেজ হাসাপাতালে। শুধু সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসাপাতালেই জেলার অন্যান্য উপজেলা বা বেসরকারী হাসপাতালেও শীতজনিত শিশু ডায়রিয়া দেখা দিচ্ছে। তবে শিশুদের ডায়রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের মায়েদের পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি শিশুদের ঠান্ডা না লাগানোর পরামর্শ দেন।


আরও খবর