পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত




সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি)  দুপুর ৩ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদর উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য  মাওলানা আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুর বারী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত ঘোষ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুর হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বৈকারি ইউনিয়নের চেয়ারম্যান আবু মোহাম্মদ মোস্তফা কামাল, আলিপুরের ইউপি সচিব শরিফুল ইসলাম, ঘোনা ইউপি সচিব মনণেষ কুমার সাধু, বাঁশদাহ ইউপি সচিব বিপ্লব কুমার দাস, আগড়দাড়ী ইউপি সচিব মোঃ আবুল কালাম, শিল্পায়ন সংগীত সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোঃ শহিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক  জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোঃ আবুল হাসান হাদী, মাহমুদ হাসান, মনিরুল ইসলাম মোঃ আব্দুর রাজ্জাক, শেখ আমিনুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক  আরাফাত হোসাইন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, মুখপাত্র মহিনী পারভীন, নাজমুল হোসেন রনি, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস প্রমুখ।

সভায় তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, শীতকালীন ক্রীড়া, পরিস্কার পরিচ্ছন্নতা, কর্মশালা, ইংলিশ অলিম্পিয়াড, উন্মুক্ত কম্পিটিশন, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, মশক নিধন ও জলাবদ্ধতা রোধসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।


Tag
আরও খবর