প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

জুলাই ঘোষণাপত্র নিয়ে জেলাভিত্তিক কর্মসূচি শুরু আজ

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ৭ দিন সারা দেশের বিভিন্ন জেলায় জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।


এদিকে আজ (৮ জানুয়ারি ২০২৫) বেলা সাড়ে এগারোটায় সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সামগ্রিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করা হবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের সাতক্ষীরা জেলা মুখপাত্র মোহিনী পারভীন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আরাফাত হোসেনের ই-মেইল থেকে গতরাতে উক্ত প্রেসবিজ্ঞপ্তিটি পাঠানো হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান বলেন, বুধবার (৮ জানুয়ারি) থেকে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ৭ দিন দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করবে। এই ৭ দিন আমরা বিভিন্ন জেলা ভাগ করে জনসংযোগ করব। দিন অনুযায়ী জেলাভিত্তিক জনসংযোগ চালানোর জন্য আলাদাভাবে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগরে সপ্তাহজুড়ে জনসংযোগ চলমান থাকবে।


তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা দেশজুড়ে কেন্দ্রঘোষিত সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করবেন। আর কেন্দ্রীয় নেতারাও এই সূচি মেনেই যুক্ত হবেন।


জেলাভিত্তিক যেভাবে চলবে কার্যক্রম ৭ দিন দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হবে। এক্ষেত্রে ৮ জানুয়ারি ময়মনসিংহ মহানগর, খুলনা মহানগর, কুমিল্লা জেলা, নরসিংদী, বরিশাল জেলা, চট্টগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা ও চাপাইনবাবগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাগড়াছড়ি, রংপুর মহানগর, বরিশাল মহানগর, ফেনী, ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, নাটোর, কুষ্টিয়া ও সুনামগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।


শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ঝালকাঠি, মেহেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার ও গোপালগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।


শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা মহানগর, জামালপুর, পটুয়াখালী, ভোলা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দিনাজপুর, গাজীপুর জেলা, নওগাঁ ও হবিগঞ্জে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।


রোববার (১২ জানুয়ারি) সিলেট মহানগর, কক্সবাজার, ব্রাক্ষ্মণবাড়িয়া, পিরোজপুর, নড়াইল, পাবনা, মাগুরা ও লালমনিরহাটে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।


সোমবার (১৩ জানুয়ারি) রাজশাহী মহানগর, বরগুনা, সাতক্ষীরা, বাগেরহাট, বান্দরবান, মুন্সিগঞ্জ ,মানিকগঞ্জ, রাজবাড়ি, ও বগুড়ায় লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।


সবশেষ মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর, শেরপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট,পঞ্চগড়, নোয়াখালী, খুলনা জেলা যশোর, গাজীপুর মহানগর ও ফরিদপুরে লিফলেট বিতরণ ও জনসংযোগ চালানো হবে।


এর আগে, গত ৪ জানুয়ারি জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ কর্মসূচি ঘোষণা করে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।


আরও খবর