নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

সাতক্ষীরা কাচ্চি ডাইনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে জরিমানা



সাতক্ষীরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এই অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর।


সাতক্ষীরা নিউ মার্কেট এলাকার কাচ্চি ডাইন নামক একটি প্রতিষ্ঠানকে সম্প্রতি নেটিজনেরা আলোচনায় নিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটি ব্যাপক প্রচার পায়। ঠিক এমনই এক সময়ে প্রতিষ্ঠানটির খাবারে চুল ছিল এমন অভিযোগ তোলে কোন বেসরসিক ফেসবুকার। শুরু হয় ব্যাপক আলোচনা।


এরই এক পর্যায়ে মঙ্গলবার ভোক্তা অধিকারের কর্মকর্তারা প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। তারা সেখানকার খাবারে চুল না পেলেও রন্ধনশালায় অপচ্ছিন্ন পরিবেশ এবং কর্মীদের মুখে মাস্ক ও এপ্রোন ব্যবহার না করার প্রমান পায়। এছাড়া রাধুনীর হাফহাতা পোশাক পরা ছিল, যা স্বাস্থ্যবিধি অনুযায়ী সঠিক নয়। এসব নানান অভিযোগে কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, কাচ্চি ডাইনের খাবারে ব্যবহৃত মাংস খুলনা থেকে আনা হয়, যা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে স্থানীয়ভাবে মাংস সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কথা বলা হয়েছে।


এদিকে অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা শহরের মিল বাজার এলাকার আলমাছ স্টোরকেও জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়ক ও লেবেল যথাযথভাবে ব্যবহার না করার জন্য তাদেরকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, এই ধরনের অভিযান ক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিচালিত হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য এবং পণ্য প্রাপ্তির অধিকার রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হতে হবে।


উল্লেখ্য, অভিযানের সময় কাচ্চি ডাইন ও আলমাছ স্টোর কর্তৃপক্ষ তাদের ভুলত্রুটি সংশোধনের আশ্বাস দিয়েছে।


Tag
আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

৫ ঘন্টা ১৭ মিনিট আগে