মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্যামনগরে তরুণ উৎসবে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত



তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নুতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত র‌্যালিতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


সকালে উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


এসময় আগামী ৯ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লা, বাজার এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসুচি পালনসহ পিঠা উৎসব ও বিতর্ক প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত হয়। একইভাবে তারুণের উৎসব পালনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ ছাড়াও এলাকা ভিত্তিক ধর্মীয় ও কাওয়ালী প্রতিযোগীতাসহ নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়।


আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।


Tag
আরও খবর