নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

শ্যামনগরে অপহৃত নারী উদ্ধারসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার


সাতক্ষীরার শ্যামনগরে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। রোববার রাত একটার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়।


এসময় অপহরণকারীদের নিকট থেকে এক জিম্মি (২১) নারীকে উদ্ধার করা হয়। সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া ও মাসুম শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে। রোববার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত-আটজন বখাটে ঐ নারীকে তুলে নিয়ে যায়।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান, ঐ নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত-আটজন তাকে তুলে নিয়ে যায়।


একপর্যায়ে ঐ নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।


পুলিশের এ কর্মকর্তা আরও জানান ইতিমধ্যে ভুক্তোভোগী নারী বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত দুইজনকে কারাগারে প্রেরণ করা হয় না।


এদিকে গত ৫ আগষ্ট শ্যামনগর থানায় হামলা ও ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যুবদল নেতা জাকারিয়াকে থানার গেটের উপর দাড়িয়ে মানুষকে উস্কাতে দেখা যায়।


Tag
আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

৫ ঘন্টা ১৬ মিনিট আগে