মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে ছয়জন আহত




সাতক্ষীরা শ্যামনগরে হিংস্র মহিষের আক্রমণে নারী-পুরুষসহ ৬ ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। ৬ জানুয়ারী সোমবার সকাল ৮টার দিকে বৈশখালী গ্রামে মহিষটি জবাই করার সময় অসাবধানবশত এ দূর্ঘটনা ঘটে।

আহরা হলেন বৈশখালী গ্রামে করিম গাজীর ছেলে বিল্লাল হোসেন, শোমসের মোড়লের ছেলে মিজান মোড়ল, জুম্মান গাজীর ছেলে হামিদ গাজী, নূরুজ্জামান গাজীর ছেলে ইব্রাহিম গাজী, অনিমেষ মন্ডলের স্ত্রী সবিতা রানী মন্ডল ও গোলাম রব্বানী।

পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, সকাল ৮টার দিকে মহিষটি জবাই করার প্রস্তুতিকালে দড়ি ছিড়ে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত ওই ৬ ব্যক্তিকে গুতিয়ে গুরুতর জখম করে। আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিংস্র মহিষটিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের অবস্থা গুরুতর বলে তিনি জানান।


Tag
আরও খবর