মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

শার্শায় গরু চুরি করতে এসে পালাল ট্রাক রেখে

শার্শায় গরু চুরি করতে এসে পালাল ট্রাক রেখে যশোরের শার্শায় গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে ট্রাক রেখে পালিয়েছে চোরের দল। শনিবার (৪ জানুয়ারি)দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পরে থানা পুলিশ এসে জব্দ করেছে ট্রাকটি। স্থানীয় সূত্রে জানা গেছে,গত কয়েক মাস আগে মাটিপুকুরিয়া পাশ্ববর্তী ধলদা গ্রামের মৃত আতর আলীর ছেলে ও নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আনিসুর রহমানের তিনটি গরু গভীর রাতে চুরি করে নিয়ে যায় চোরের দল। এছাড়াও বিভিন্ন স্থানে বিগত দিনে গরুর চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় গরুর খামারি ও গরুর মালিকদের মধ্যে আতংক বিরাজ করে। তারা নিয়মিত রাতে সজাগ থাকার চেষ্টা করে। শনিবার দিবাগত গভীর রাতে চোরের দল ট্রাক নিয়ে এলাকায় গরু চুরি করতে এসে মাটিপুকুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেনের বাড়িতে গিয়ে গোয়াল ঘরের তালা ভাঙতে থাকলে শব্দ শুনে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী চোরের দলকে ধাওয়া দিলে ট্রাক নিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাক নিয়ে পাশ্ববর্তী গ্রাম কাঠুরিয়া গিয়ে অবস্থার বেগতিক দেখে রাস্তায় ট্রাক রেখেই পালিয়ে যায় চোরের দল। খবর পেয়ে পুলিশ এসে জব্দ করে ট্রাকটি শার্শা থানায় নিয়ে যায়। মুরাদ হোসেন জানান,রাতে চোরে যখন গোয়াল ঘরের তালা ভাঙছিলো তখন তার ভাই খলিলুর শব্দ শুনে জানালা খুলে ৫ /৬ জনকে গোয়াল ঘরের সমনে দেখে চিৎকার দিলে তারা ঘুম থেকে জেগে বহিরে আসতে গিয়ে দেখেন বাইরে থেকে তাদের ঘরের সিটকিনি লাগিয়ে দিয়ে রেখেছে চোরের দল।পরে তারা জানালা দিয়ে পরিবারের সকলে মিলে চোর চোর বলে চিৎকার করলে আশেপাশের বাড়ি থেকে অনেকে এসে চোরের দলকে ধাওয়া করলে চোরের দল ট্রাক নিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি উল্টা পথে কাঠুরিয়া গ্রামের দিকে গেলে ওই গ্রামের লোকজন ধাওয়া দিলে অবস্থা বেগতিক দেখে ট্রাক রেখে চোরের দলের সকলে দৌড়ে পালিয়ে যায়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
আরও খবর