ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

সাতক্ষীরায় কাচ্চি ডাইনে বিরিয়ানিতে চুল; সরব নেট দুনিয়া



সাতক্ষীরা নিউ মার্কেট সংলগ্ন কাচ্চি বিরিয়ানির জন্য ব্যাপক আলোচিত রেস্টুরেন্ট কাচ্চি ডাইনের খাবারে পাওয়া গেছে মাথার চুল। এ নিয়ে গ্রাহক অভিযোগ করলেও প্রথমে অনেকটা ‘গা ছাড়া’ ভাব দেখায় রেস্টুরেন্ট কর্মীরা। একপর্যায়ে ব্যাপারটি রফা করতে ওই গ্রাহককে খাবারে মূল্যছাড়ের প্রস্তাবও দেয় তারা।

সম্প্রতি কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার বিরুদ্ধে এমন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা পোস্ট করেন মাসুদ রানা নামের এক গ্রাহক। খাবারের রিভিউ বিষয়ক ফেসবুকের বহুল জনপ্রিয় গ্রুপ ‘সাতক্ষীরা অনলাইন শপ’ ভুক্তভোগী মাসুদ রানা নিজের ওই অভিজ্ঞতা তুলে ধরলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

মাসুদ রানা ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও ও দুটি ছবিও প্রকাশ করেন। তাতে কাচ্চি ডাইনের প্লেট ভর্তি বিরিয়ানিতে মাথার লম্বা চুল দেখা যায়। এবং যে শশা সালাদ হিসেবে দিয়েছে সেটাও খাওয়ার উপযোগী নয়।

সোমবার (২৭ ডিসেম্বর) গ্রুপে প্রকাশিত ওই পোস্টে মাসুদ রানা লেখেন, আমাদের অভিজ্ঞতায় কিছু জায়গায় হতাশার ছোঁয়া লেগেছিল। প্রথমত, খাবারের স্বাদ নিয়ে বলতে গেলে, কাচ্চির স্বাদটি যে খুব অনন্য বা ব্যতিক্রমী ছিল তা বলা যাবে না। এটি একেবারে সাধারণ মানের ছিল, যা আমাদের প্রত্যাশার তুলনায় কম। সালাতের মধ্যে যেসব শসা দেওয়া হয়েছিল, সেগুলো পুরোপুরি পেকে গিয়েছিল এবং খাওয়ার উপযোগী মনে হয়নি।

আরও গুরুতর একটি বিষয় হলো খাবারের মধ্যে ছোট ছোট চুলের উপস্থিতি। (ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন ১/২ ছোট ছোট চুল, আসলে পর্যাপ্ত পরিমানে এই রকম ছোট ছোট চুল ছিলো। প্রথম দিকে আমরা বিষয়টি ইগনোর করছিলাম, কিন্তু পরে আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।

এটি সত্যিই হতাশাজনক এবং স্বাস্থ্যবিধির প্রতি অসচেতনতার একটি বড় উদাহরণ। এমন একটি জায়গায় এ ধরনের ত্রুটি আমাদের অভিজ্ঞতায় বিরূপ প্রভাব ফেলেছে। (রেস্টুরেন্টের বাইরে এসে ভাইয়া আর আমি ২/৩ বার বমি করার চেষ্টা করেছিলাম)

তবে এই ত্রুটিগুলোর বাইরেও, কাচ্চি ডাইনের সার্বিক পরিবেশ এবং তাদের গ্রাহকসেবা এখনো অনেকের কাছে অনন্য। বিরিয়ানির জন্য এটা (কাচ্চি ডাইন) আমার প্রিয় জায়গা ছিল, কিন্তু আজ থেকে আর না। সব থেকে ন্যাক্কারজনক বিষয় হলো, যখন আমি তাদের (প্রতিষ্ঠানের কর্মীদের) ‘মাথার চুল’ দেখালাম, তারা এটির দিকে তাকিয়ে হাসছিলেন। আমি যখন তাদের কাছে হাসির কারণ জানতে চাইলাম আর বললাম, এটা কোনো জোকস না, তখন তারা হাসি থামালেন, কিন্তু কেউ কোনো দুঃখ প্রকাশও করলেন না। এর থেকেও খারাপ বিষয় ছিল, যখন এসব বিষয়ে আলোচনা করতে করতেই দেখলাম পাশের টেবিলে আরেক গ্রাহকের বোরহানীতেও জীবন্ত পোকা পাওয়া গেছে।

সাতক্ষীরা কাচ্চি ডাইনের কাছ থেকে এমনটা কখনোই আশা করিনি। পাশের টেবিলেও যখন খাবারে পোকা, তাহলে পুরো রেস্টুরেন্টে কী অবস্থা হতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত ম্যানেজার বিল নিয়ে এলেন এবং খাবারের মূল্যছাড় দিতে চাইলেন। কিন্তু কে মূল্যছাড় নিয়ে ভাবে?

ফেসবুকের ওই পোস্টের সূত্র ধরে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা দাবি করে এ প্রতিবেদককে বলেন, এ ধরনের বিষয় সামনে আসা উচিত। কাচ্চি ডাইনে আমি প্রায়ই যেতাম। তাদের খাবার ভালো মানের বলেই মনে করতাম। কিন্তু নিজের চোখে যা জানলাম, এগুলোকে সামনে আনা উচিত। সবার উচিত তাদের আসল চেহারা দেখা।

এদিকে এ অভিযোগের প্রেক্ষিতে কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার মুঠোফোন নম্বরে ম্যানেজার মোহাম্মদ সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়। অভিযোগের বিষয়টি মেনে নিয়ে এ কর্মকর্তা বলেন, আসলে সবকিছু মোবাইলে বলা যায় না। আপনি আমাদের রেস্টুরেন্টে আসুন। সামনাসামনি কথা বললে ভালো হতো। তবে এমনটা হোক, রেস্টুরেন্ট হিসেবে আমরাও চাই না। অনেক সময় খাবারে চুল থাকে। কিন্তু বোরহানিতে পোকা কীভাবে আসলো আমরা খতিয়ে দেখছি। এর জন্য কর্মীদের কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

জোনাল ম্যানেজার মোহাম্মদ মোস্তাফা জানান, আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে কাস্টমারের সেবা দিয়ে থাকি। আপনি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন। আপনি আমাদের এখানে আসুন একসাথে চা খাই।

কাচ্চি ডাইনের জেনারেল ম্যানেজার সোহেল রানা বলেন, বিষয়টা আমি শুনেছি ওইটা মাথার চুল নয় খাসির পশম। তাছাড়া নিউজ টা না করলে ভালো হয়। আমরা পরবর্তীতে আরও সতর্ক হয়ে যাব এবিষয়ে।


Tag
আরও খবর