ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ভোমরা স্থলবন্দরে বাড়ছে এক্সপোর্ট ও রাজস্ব




দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে একটি সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর। এই বন্দর দিয়ে এক্সপোর্ট-ইনপোর্টের মাধ্যমে সরকার নির্ধারিত রাজস্বের থেকেও বাড়তি রাজস্ব উপার্জিত হয়। যা থেকে রাজস্ব খাতসহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয়। কিন্তু বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতা, অস্বচ্ছলতা ও বন্দর যানজটসহ নানাবিধ কারণে দীর্ঘদিন এ খাত ক্ষতিগ্রস্থ হয়ে আসছে বলে জানা যায়।

প্রাপ্ত তথ্য মতে, ৫ আগষ্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত অক্টোবরে ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচন হয়। নির্বাচনে সমাজ সেবক মোঃ আবু হাসান ও আবু মুছা প্যানেল নিরঙ্কুশ জয়ী হয়। নবনির্বাচিত সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুছাসহ বিজয়ী সদস্যরা দায়িত্ব নেওয়ার পর তাদের বিভিন্ন ইবিতবাচক উদ্যোগে চিত্র পাল্টাতে থাকে স্থলবন্দরের। যার মধ্যে যানজট অন্যতম।

সংশ্লিষ্টরা জানান, স্থলবন্দরটিতে খালি ট্রাকগুলোর জন্য নির্দিষ্ট কোন পার্কিং না থাকায় ব্যাপক যানজট সৃষ্টি হত। এতে করে সময়মত এক্সপোর্ট সুবিধা বাধাগ্রস্থ হয়ে আসছে। আর এ কারনে রপ্তানিকারকগণ এ বন্দর ব্যবহারে অনীহা প্রকাশ করে বেনাপোল সহ অন্যান্য বন্দর ব্যবহারের দিকে বেশি ঝুকতো। সেই সাথে বন্দর যানজট থাকায় ভারতের সাথে বর্ডার সুরক্ষায় বিজিবিসহ অন্যান্য প্রশাসনের প্রশাসনিক কাজ বাধাগ্রস্থ হতেও দেখা গেছে এবং পথচারীদের দূর্ভোগ নজরে এসেছে। বিধায় ক্ষতিগ্রস্থ হত ভোমরা স্থলবন্দরটি।

বিষয়টি গুরুত্ব দিয়ে সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুছা বন্দর সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন এবং এসোসিয়েশনের সিদ্ধান্তে যানজট নিরসনের উদ্যোগ নেন। চলতি ডিসেম্বর মাসে তারা বন্দরে পরিবেশ বান্ধব পার্কিং এর ব্যবস্থা করেন। লাইন্সম্যান সহ কিছু কর্মচারী দিয়ে নামমাত্র মূল্যে বন্দরের সড়ক সংলগ্ন স্থানে পার্কিং ব্যবস্থা করায় ট্রাকগুলোর সুব্যবস্থা হয়েছে। ট্রাকসহ যানবাহনগুলো আর সড়কে বিক্ষিপ্তভাবে চলাফেরা ও যানজট করতে দেখা যায় না। এতে করে বর্তমান শৃংখলা ফিরেছে বন্দরের সড়কগুলোতে। আবারও বৃদ্ধি পাচ্ছে এক্সপোর্ট সুবিধা। পুনরায় ফিরে আসতে শুরু করেছে রপ্তানিকারকগণ। আবারও সম্ভাবনা দেখা দিচ্ছে রাজস্ব বৃদ্ধির।

এ বিষয়ে জানতে চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি স্থলবন্দরে যাতে নিরাপদে ও অবাধে এক্সপোর্ট সুবিধা বৃদ্ধি পায় এবং সড়কগুলোতে শৃংখলা ফিরে আসে। তবে, কিছু স্বার্থানেশী মহল এই সুন্দর ব্যবস্থাপনাকে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। ভোমরায় শৃংখলা ফিরলে তাদের অসৎ উদ্দেশ্য সফল হবে না এবং ঐ কুচক্রী চিহ্নিত মহলটি এখানে নিরব চাঁদাবাজী করতে পারবে না বিধায় আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে পিছন থেকে বাঁধাগ্রস্থ ও প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে বলেও সংশ্লিষ্টরা অভিযোগ করেন।

তবে, বানিজ্যিক সুবিধা, স্বচ্ছ জবাবদিহিতা, যাতায়াত সুবিধা, বর্ডার সুরক্ষার সুবিধা ও শৃংখলা সুরক্ষায় বর্তমান কমিটির ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ জেলার সচেতন মহল।


Tag
আরও খবর