নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটা মালিকদের সাড়ে সাত লক্ষ টাকা জরিমানা



সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইটভাটা মালিকের ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা মেসার্স এম.এম ব্রিকস, আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকস ও ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উক্ত তিনটি ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় কোন বৈধ কাগজপত্র, ভ্যাট-ট্যাক্সের নথিপত্র ও রেজিস্ট্রেশন না থাকায় সদর উপজেলার ভাড়ুখালী নিমতলা এলাকার মেসার্স এম. এম ব্রিকসের মালিক আমিনুল হককে ৪ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

একইসাথে ভাটার একাংশ ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া, একই উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়নের ব্যাতলা গ্রামের সৌদিয়া ব্রিকসের মালিক কামরুল ইসলামকেও একই অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয় এবং ভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

এদিকে, ছয়ঘরিয়া এলাকার নীট ব্রিকস এ অভিযান চালিয়ে ভাটা মালিক কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেখানে তৈরিকৃত কাঁচা ইট ভেঙে গুড়িয়ে দেয়া হয়। একই সাথে বৈধ কাগজ পত্র না দেখানো পর্যন্ত উক্ত তিনটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অভিযান অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।


Tag
আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

৫ ঘন্টা ২১ মিনিট আগে