আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : বিবি গভর্নর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-12-2024 01:59:47 am

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর গতকাল রোববার বলেছেন, বাংলাদেশ আর্থিক খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।


তিনি বলেন,‘বাংলাদেশের ব্যাংকিং খাত অনেক এগিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা বলতেই হবে যে, আমাদের এ অর্জন সত্ত্বেও ব্যাংকিং খাত বা পুরো আর্থিক খাত আরো কিছুটা অগ্রসর হতে পারত,সেক্ষেত্রে অনেক ব্যর্থতা রয়েছে।’


রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কথা বলেন। 


তিনি বলেন,‘তবে, এ খাতের ব্যর্থতার জন্য কোনো একক গোষ্ঠী বা কর্তৃপক্ষ দায়ী নয়। আমরা সবাই হয়তো আমাদের নিজ নিজ অবস্থান থেকে ভিন্নভাবে এ খাতে (আর্থিক খাত) কাজ করেছি। আমরা সবাই হয়তো সততার সাথে কাজ করেছি। কোনো বিচ্যুতি ছিল কি না, এখন আমাদের এই আত্ম-বিশ্লেষণ করতে হবে।’


ড. মনসুর বলেন, ব্যাংকগুলো কিছু অপ্রচলিত খাত, যেমন এসএমই ও নতুন খাত, যেমন জলবায়ু অর্থায়ন ও সবুজ অর্থায়নে তেমন আগ্রহী নয়। অনেক খাতের জন্য টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা হস্তান্তর করা হচ্ছে না। যারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চালাচ্ছেন, তারা এই খাতগুলো নিয়ে খুব একটা উৎসাহী নন বা ঝুঁকি নিতে চান না। এক্ষেত্রে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’


অপ্রচলিত ও নতুন খাতে অর্থায়নে আর্থিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মনসুর বিআইবিএমকে জলবায়ু অর্থায়ন, সবুজ অর্থায়ন,আর্থিক খাতের উন্নয়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনের মতো ব্যাংকিং সেক্টরের নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে বলেছেন।


ব্যাংকিং খাতের উন্নয়নে এ ধরনের প্রতিষ্ঠান খুবই প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বিআইবিএম এ খাতে মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ‘এই ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছাড়া আর্থিক খাতের উন্নয়ন সম্ভব নয়।’


বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিআইবিএমকে বিদেশী শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য মনোযোগ দিতে বলেছেন এবং এভাবে আন্তর্জাতিক অঙ্গনে তার নাম ও খ্যাতি ছড়িয়ে দিতে বলেছেন।


বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাশরুর আরেফিন, আয়োজক কমিটির সভাপতি ড. শাহ মো.আহসান হাবীব ও সদস্য সচিব ড. মোহাম্মদ তাজুল ইসলাম। 


বিআইবিএম হল দেশের ব্যাংকিং খাতে সম্মিলিত মালিকানাধীন ব্যাংকিং ও ফিনান্স সংক্রান্ত জাতীয় প্রশিক্ষণ,গবেষণা,পরামর্শ ও শিক্ষা প্রতিষ্ঠান।


বছরের পর বছর ধরে,ইনস্টিটিউটটি তার ফোকাস প্রসারিত করেছে। এখন এটি ব্যাংকিং খাতে মধ্য ও সিনিয়র-স্তরের নির্বাহীদের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রামের প্রস্তাব দিচ্ছে, যা ইন্ডাস্ট্রির মধ্যে নেতৃত্ব ও পরিচালনার ক্ষমতাকে আরও শক্তিশালী করে।