মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত




বাংলাদেশে সার্বজনীন লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদার করার বিষয়ে সাতক্ষীরায় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিসিকের চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহমেদ খান।


সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিকের পরিচালক (অর্থ) মোঃ কামাল উদ্দীন বিশ্বাস, বিসিক খুলনা অঞ্চলের পরিচালক মনসুরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমিনুর রহমান, সহকারী কমিশনার পলাশ আহমেদ, বিসিক সাতক্ষীরার উপ-ব্যাবস্থাপক গৌরব দাস, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, মাঠ পর্যায়ে ১৯৬১ সালে লবন উৎপাদন শুরু হয় বাংলাদেশে। আর এ লবন মিল পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ ও আয়োডিনযুক্তকরণ করা হয় ১৯৯০ সালে। এরপর বিক্রেতা ও ভোক্তা পর্যায়ে লবন সরবরাহ করা হয়। বক্তারা বলেন, লবনে থাকা আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। থাইরক্সিন হরমোনের অন্যতম প্রধান উপাদান আয়োডিন।


থাইরক্সিন হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। থাইরয়েড হরমোন দেহের লিভার, কিডনি, হার্ট, মাংসপেশীসহ বিভিন্ন অঙ্গের জৈবরাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়া মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে অত্যাবশ্যকীয় হরমোন। বক্তারা এসময় মানবদেহের জন্য আয়োডিনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


Tag
আরও খবর