লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাই পানিতে ডুবে এক শিশু নিহত ও আরেক শিশুর শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছে। এরমধ্যে ফাতেমা খাতুন (১০) নিহত হয়েছে ও তাসনিম (১১) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জিম খাতুন (১০) নামে এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফাতেমা, তাসনিম ও জীম বাড়ির পাশের পুকুরে পাড়ে খেলা করছিল। এসময় প্রথমে ফাতেমা পানিতে নেমে সাতার কাটা শুরু করে। এটা দেখে তাসনিমও পানিতে নামে। পানিতে নেমে ফাতেমা ও তাসনিম একজন আরেকজনের ধরাধরি করার সময় তারা পানিতে তলিয়ে যাচ্ছিল। তাদের তলিয়ে যাওয়া দেখে জীম খাতুন নামে তাদের এক খেলার সাথী পুকুরের পানিতে নেমে তাদের উদ্ধার করতে যায়। ওই সময় জীমও তলিয়ে যাচ্ছিল। এমন মুহূর্ত দেখে পাশে থাকা আরেক খেলার সাথী সাব্বির হোসেন চিৎসার করতে থাকে। তার চিৎকারে প্রতিবেশী রহমত আলী এসে জীম খতুনকে উদ্ধার করে। পুকুরে পানির গভীরতা বেশি থাকায় তারা ডুবে যায় বলেও জানিয়েছে স্থানীয়রা। ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। তবে পানির গভীরতা বেশি থাকা বিকাল পর্যন্ত তারা নিখোঁজ তাসনিমকে উদ্ধার করতে পারেনি। নিহত ফাতেমা খাতুন বেথুলী মন্ডলপাড়া আব্দুর রাজ্জাকের মেয়ে। সে তিন বোনের সবার ছোটো। ফাতেমা বেথুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী । এছাড়া নিখোঁজ তাসনিম কালীগঞ্জ উপজেলা আলাইপুর গ্রামের দিন মজুর আব্দুল বারেকের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে বড় তাসনিম। তাসনিম বেথুলী গ্রামের নানা দুখু মিয়ার বাড়ি বেড়াতে এসেছিল। সে আলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী । এবং জীবিত উদ্ধার জীম খাতুন বেথুলী গ্রামের মুদি ব্যবসায়ী মোফাজেল হোসেনের মেয়ে। জীম বেথুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী । কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, পুকুরে পানির গভীরতা প্রায় ২০ ফুট। যে কারণে আমরা স্থানীয়দের সহযোগীতায় চেষ্টা করেও নিখোঁজ তাসনিমকে উদ্ধার করতে পারিনি। স্থানীয় শত শত উৎসুক জনতা পুকুর পাড়ে মর্মান্তিক এই করুণ দৃশ্য দেখার জন্য ভিড় করে।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Tag
আরও খবর