ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

বিএনপির একাংশের সভায় কমিটি বাতিলের দাবি



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির একটি গ্রুপের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের সংগীতা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে ৩১ দফা নিয়ে আলোচনা না হলেও সভা জুড়ে বর্তমান কমিটির আহবায়কের সাংগঠনিক ব্যর্থতা ও কমিটি বাতিলের দাবিতে সোচ্চার থাকেন বক্তারা।


জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপি আহবায়ক সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।


সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির মেয়াদোর্ত্তীর্ণ কমিটির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী রাজনীতির নামে অপরাজনীতি করছেন। আওয়ামী লীগের আমলে তিনি আপোষ করে চলেছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়নি। ত্যাগী নেতাদের বাদ দিয়ে উপজেলা গুলোতে ইচ্ছেমতো পকেট কমিটি করছেন তিনি।


বক্তারা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবি জানান। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এড. সৈয়দ ইফতেখার আলী আহবায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ইউনিটের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয় চিঠিতে। তবে ৫ বছর পার হলেও গঠন হয়নি পূর্ণাঙ্গ কমিটি।


Tag
আরও খবর