নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

শিক্ষা সহায়ক সংস্থা স্টাটিকস’র সাধারণ সভা অনুষ্ঠিত



২৫ ডিসেম্বর বুধবার শিক্ষা সহায়ক সংস্থা স্টাটিকস’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশান সেন্টারের পদ্মা হলে সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু এবং যুগ্ম সম্পাদক মাস্টার শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রথমে কোরআন তেলাওয়াত, সভাপতির স্বাগত বক্তব্য, সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বক্তব্য ও গত অনুষ্ঠানের কার্যবিবরণী এবং অর্থ সম্পাদক অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি বিগত অনুষ্ঠানের আয় ব্যয়ের খতিয়ান তুলে ধরেন। এরপর সভাপতি স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।


সভাপতি জানান ২০০০ সালে স্টাফ’র কার্যক্রম যেভাবে চালু হয়েছিল তা এখন থেকে সেভাবে চালু হবে। স্টাফ’র নতুন কমিটি নির্বাচনের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়। এ কমিটির আহবায়ক হলেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, আব্দুল কাদের, সালাউদ্দীন আহমেদ, নুরুল হক, ফারহা দীবা খান সাথী ও কামরুজ্জামান রাসেল। এই সার্চ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি তৈরি করে সাধারণ সভায় উপস্থাপন করবেন।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আক্তারুজ্জামান, ফারহা দীবা খান সাথী, তাজুল ইসলাম রিপন, আব্দুল কাদের, নুরুল হক, ডাঃ অপূর্ব মজুমদার, কামরুজ্জামান, আবুল কাশেম প্রমুখ।

Tag
আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

৩ ঘন্টা ৪০ মিনিট আগে