মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

পাটকেলঘাটায় বীর মুক্তিযোদ্ধা এরফার আলী সরদার’র ইন্তেকাল


 

সাতক্ষীরা পাটকেলঘাটার ৪নং কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মুক্তিযোদ্ধা মোঃ এরফান আলী সরদার গত কাল রাতে বাসায় ষ্ট্রোক করলে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১টার সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪নং কুমিরা ইউনিয়নের কমান্ডার ছিলেন।


তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পরিষদের অর্থ সচিব হিসেবে দায়িত্বে ছিলেন এবং তালা ইসলামকাটি ও কুমিরা ইউনিয়ন পরিষদের প্রায় ২৭ বছর সত্যনিষ্ঠার সাথে সচিব পদে চাকরি করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় ২৫ শে ডিসম্বের বুধবার বেলা ২টায়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাইনউদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স।


আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের কমান্ডার মোঃ মফিজউদ্দীন, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, কুমিরা ইউনিয়ন কমান্ডার শেখ আব্দুল রাজ্জাক, মোঃ নজিরউদ্দীন সরদার, মোঃ ময়জুদ্দীন মাষ্টার, ডেপুটি কমান্ডার ও কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ এরফান আলী সরদারকে তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


Tag
আরও খবর