নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

বুধহাটায় বেওয়ারিশ ছিন্নমূল বৃদ্ধের মৃত্যু




সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটায় বেওয়ারিশ ছিন্নমূল বৃদ্ধ (৫৫) দীর্ঘ ভোগান্তির পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রায় দুই বছর নাম পরিচয় হীন, কথা বলতে না পারা, প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধটি রাস্তার উপর, পাশে চরম অবহেলায় কাটিয়ে এসেছে। বৃষ্টি, ঝড়, রৌদ্র, শীতের প্রকোপ খোলা আকাশের নিচে থাকায় তার শরীরের উপর দিয়ে বয়ে গেছে। কখনো কখনো তাকে একটু নিরাপদের চেষ্টা করা হলেও তা ছিল কয়েকদিনের জন্য।


এলাকার মানুষ তাকে দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করলেও শরীরের আশ্রয়ের সুযোগ হয়নি। এনিয়ে পত্রপত্রিকায় একাধিকবার স্বচিত্র প্রতিবেদন করা হলেও সরকারি, বেসরকারি কোন প্রতিষ্ঠান বা সহৃদয় কারো আশ্রয় তার ভাগ্যে জোটেনি। বাধ্য হয়ে স্থানীয় সাংবাদিক ও কেউ কেউ কাপড়ে ঘেরা ছোট্ট বাসায় তার রাখার চেষ্টা করেন। এই কাপড়ে ঘেরা বাসার মধ্যে বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।


মৃত্যুর খবর পেয়ে বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, প্রশাসন, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্থানে খবর দিলে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম, থানার এসআই তুষার কান্তি মাহাতো, অনাথ মিত্র ও বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুল হান্নান উপস্থিতে গ্রাম পুলিশরা তাকে বুধহাটা সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন।


Tag
আরও খবর





deshchitro-6a81e2de0d483-160826101838.webp
অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

৩ ঘন্টা ৪০ মিনিট আগে