মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

কলারোয়ায় বিএনপি’র অফিসে হামলা ও মারপিটের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা




সাতক্ষীরা কলারোয়ায় আওয়ামীলীগের নেতা-কমীদের হামলায় বিএনপি’র অফিস ভাংচুর ও বিএনপিপন্থী ১০ নেতা-কর্মীকে আহত করার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হরা হয়েছে। ২২ ডিসেম্বর রোববার রাতে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের সীমান্তবর্তী চারাবাড়ি গ্রামের আহত বিএনপি কর্মীর ভাই আবির হোসেন বাদী হয়ে কলারোয়া থানায় ওই মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ-২২/১২/২০২৪ ইং।


মামলার আসামীরা হলেন- উপজেলার কেঁড়াগাছি চারাবাড়ি গ্রামের জনাব আলী বিশ্বাসের ছেলে আজহারুল বিশ্বাস (৪৫), মুনতাজ আলী বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস (৩৫), মৃত শহর আলী বিশ্বাসের ছেলে ইউনিয়ন আ’লীগের সহসভাপতি মুনছুর আলী বিশ্বাস (৬৫), মৃত আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীর মন্ডল ওরফে তারিক ((৫৫), মোঃ ঈকাসেম মন্ডলের ছেলে জুফিকার আলী (৪৭), জনাব আলী বিশ্বাসের ছেলে আশরাফুল বিশ্বাস (৫০), মৃত অছির গাজির ছেলে মহিদুল ইসলাম গাজি সাবেক ইউপি সদস্য (৫০), মৃত রমজান বিশ্বাসের ছেলে জনাব আলী (৬৮), মৃত নুর ইসলামের চেলে নশিদ সরদার (৫৬), জোহর আলী বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪২), আশরাফ আলীর চেলে আলফা মন্ডল (৪২), শফিকুল গাঝির ছেলে আলিউজ্জামান(৪৮),মৃত আফছার মোড়লের ছেলে মোশাররফ মন্ডল (৬৫)সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কে এম নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।


উল্লেখ, কেঁড়াগছি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষক দলের কমিটির গঠন শেষে স্থানীয় আওয়ামীলীগ সমর্থকরা শনিবারে বিএনপি কর্মীদের হুমকি প্রদর্শন করে এবং মারপিট করে। এ ঘটনায় ওই দিন রাতে থানায় বিএনপির পক্ষ থেকে একটি জিডি করা হয়। এরই জের ধরে রবিবার সকালে আবারো আওয়ামীপন্থীরা স্থানীয় বিএনপি অফিসে ভাংচুর করে এবং বিএনপি দলীয় ১০ নেতা-কর্মীকে মারপিট করে আহত করে। আহতরা কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।


Tag
আরও খবর