মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ভাইয়ের হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত




সাতক্ষীরার শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন রমজাননগর সোনাখালী গ্রামের আব্দুর রশিদ কাগুজীর কন্যা রেশমা খাতুন (২৬)। তার ছোট ভাই আরমিয়া হোসেন (২৪) কে গত ১২/৯/২০২৪ তারিখে হত্যার অভিযোগে শ্যামনগর থানায় হত্যা মামলা না হলেও ইউডি মামলা হয়। যার নং-৩৩/২৪ (শ্যাম:)। পরবর্তীতে তার পিতা বিজ্ঞ আমলী ০৫ নং (শ্যামঃ) আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে শ্যামগর থানা কে এফ, আই, আর করার নির্দেশ প্রদান করেন। যার প্রেক্ষিতে শ্যামনগর থানায় মামলা হয়। যার নং-২৮, জি, আর-৩১৪/২৪ (শ্যামঃ), ধারা-৩০২, ২০১,৩৪, ১০৯ অর্থাৎ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে খুন করে লাশ গুম করার অপরাধ। এ মামলার আসামীরা হলেন বংশীপুর গ্রামের আহাদুল্লাহ গাজীর পুত্র ইদ্রিস আলী, ইদ্রিস আলীর স্ত্রী-সালমা খাতুন, চিংড়াখালি গ্রামের আরশাদ গাজীর পুত্র আবু বক্কর গাজী, আহাদুল্লাহ গাজীর পুত্র মফিজুর রহমান। আসামীরা মামলার বাদী তার পিতাসহ স্বাক্ষীদের হত্যার হুমকী দিলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরাতে পিটিশন ১০৪৬/২৪ (শ্যামঃ) মামলা করেন। যার ধারা-১০৭, ১১৭ (গ)। বর্তমানে আসামীরা মামলার বাদী তার পিতাসহ তাদের পরিবার কে হত্যার হুমকী, গুম করা, মিথ্যা মামলায় জড়ানো, হত্যা মামলার পরিবর্তে আত্মহত্যা মামলায় পরিনত করতে প্রভাবিত করার বিরুদ্ধে প্রশাসনের সহায়তা কামনা করা হয়। তাছাড়া হত্যা মামলার কোন আসামী কে গ্রেফতার না করায় তদন্ত কর্মকর্তা আসামীদের থেকে অনৈতিক সুবিধা নেন মর্মে অভিযোগ করা হয়। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং বাড়িতে অবস্থান করলেও পুলিশ তাদের কে গ্রেফতার করছেন না মর্মে অভিযোগও করেন। এ মামলার আসামী আবু বক্কর গাজী মটর সাইকেল ছিনতাই ও ডাকাত দলের চিহ্নিত গডফাদার হওয়ায় তার পিতা কে নানাবিধ হয়রানী ও হত্যা করার হুমকী দেয়ার অভিযোগ তোলেন। আরমিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কে পরিবর্তন করে এবং পি,বি,আই/সি,আইডি দ্বারা পুণরায় ময়না তদন্ত যথাযথ সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


Tag
আরও খবর