লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

উখিয়াতে ব্র্যাকের সম্প্রীতির মেলা অনুষ্ঠিত

 কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে  জনসচেতনতায় কমিউনিটি পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সম্প্রীতির মেলা  অনুষ্ঠিত হয়।


২৭ নভেম্বর সকাল থেকে দিনব্যাপী উখিয়া উপজেলা ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের আয়োজিত পাতাবাড়ি খেলার মাঠে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে নয়টি ওয়ার্ড পর্যায়ের পল্লী সমাজ দলভুক্ত সদস্যদের নিয়ে এ সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য-সদস্যগন।


খেলায় হাড়ি ভাঙ্গা, ঝুঁড়িতে বল নিক্ষেপ, উপস্থিত  বুদ্ধি যাচাই, মোরগ যুদ্ধ, কৃষকদের বলি খেলা, দৌড় প্রতিযোগিতা, বালিশ পাচারসহ নানা খেলা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করা হয়।


মেলায় বাচ্চাদের বিস্কুট খাওয়া, মেয়েদের নৃত্য, নারীদের বালিশ খেলা ও ছেলেদের ব্যাংঙ লাফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতা শেষে বিজয়ী সদস্যদের মধ্যে পুরুস্কার প্রধান করা হয়। মেলা পরিচালনা করেন ব্র্যাক সেলপ প্রোগ্রামের ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম। 


পুরস্কার বিতরন শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধক নিয়ে উপস্থিত সকলকে সচেতন করেন।

Tag
আরও খবর