বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ফের ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-12-2024 05:41:24 am

প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ভারতকে ‘উচ্চ শুল্কের দেশ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। এবার শপথ নেয়ার আগেই ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের মতো ভারতকেও শুল্কমুক্ত সুবিধা দিতে হবে।


তদিন চীন, কানডা ও মেক্সিকোর ওপর চড়া শুল্ক আরোপের কথা বললেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। খবর এনডিটিভির।


সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, (শুল্ক আরোপের বিষয়টি হবে) পারস্পরিক। যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরা তাদের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করব। তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে। আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি। তারা আমাদের ওপর আরও শুল্ক আরোপ করে। প্রায় সব ক্ষেত্রেই, তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আর আমরা তাদের ওপর শুল্ক আরোপ করি না।


চীনের সঙ্গে সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারত ও ব্রাজিল সেই কয়েকটি দেশের মধ্যে রয়েছে যারা নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে।


তিনি বলেন, পারস্পরিক শব্দটি গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি আমাদের ওপর শুল্ক আরোপ করে—ভারত, আমাদের নিজেদের নিয়ে কথা বলতে হবে না—যদি ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে, আমরা কি তাদের ওপর শূন্য শুল্ক আরোপ করব? আপনি জানেন, তারা একটি সাইকেল পাঠায় এবং আমরা একটি সাইকেল পাঠাই। তারা আমাদের ১০০ বা ২০০ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়। ভারত অনেক বেশি শুল্ক আরোপ করে। ব্রাজিলও অনেক বেশি শুল্ক আরোপ করে। তারা যদি আমাদের ওপর শুল্ক আরোপ করতে চায়, সেটা ঠিক আছে, তবে আমরা তাদের ওপরও একই পরিমাণ শুল্ক আরোপ করব।


এ ছাড়া এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী হিসেবে ট্রাম্পের মনোনীত ব্যক্তি হাওয়ার্ড লুটনিক বলেন, পারস্পরিকতা ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে। যেভাবে আপনি আমাদের সঙ্গে আচরণ করবেন, আপনাকেও সেই একই ধরনের আচরণের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও খবর



6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৩ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে