মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও সমাবেশ


সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির উদ্যোগে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় শহরের ইটাগাছা হাটের মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।


প্রধান বক্তা হিসাবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাতক্ষীরা-২ আসনের আগামী নির্বাচনে ধানের শীষের কান্ডারী ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব।


সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সচিব নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনার সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম,এ রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রকাশনা বিযয়ক সম্পাদক রাজিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নম্বর সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রমুখ। সমাবেশে সদর উপজেলা বিএনপি ১৪টা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সদস্য সচিবসহ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা ও কমীরা অংশগ্রহণ করেন।


সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি র‌্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে শেষ হয়।


Tag
আরও খবর