জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার

মিরসরাইয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন


মিরসরাইয়ে চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রধান শিক্ষক মোকাররম হোসেন চৌধুরী। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরসরাই বিসিক শিল্পনগরী এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদানকালে তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের লিখিত ব্যাখ্যা দিয়ে বলেন, তার এবং অফিস সহকারী নুরুল ইসলাম সাদ্দামের বিরুদ্ধে বিদ্যালয়ের সাবেক ছাত্র জনৈক নুর আলম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বরাবর ৩ টা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়গুলো হলো গত ৫ আগস্ট থেকে প্রধান শিক্ষক এবং অফিস সহকারী বিদ্যালয়ে অনুপস্থিত থাকা, বিগত ২০২১ সালে এসএসসির ফরম পূরণের টাকা (বোর্ড থেকে ফেরত আসা) আত্মসাত করা এছাড়া বিদ্যালয়ের টাকা আত্মসাত করা। উক্ত অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানকে তদন্তের জন্য দায়িত্ব দেন। তারা তদন্ত করে ২ টি রশিদ বইতে টাকা আদায় এবং অফিস সহকারী সাদ্দাম ২ পদে থেকে সম্মানী ভাতা নেওয়ার বিষয়ে সঠিক জবাব পাননি এবং অন্যান্য বিষয়ে সাক্ষ্য-প্রমান না পাওয়ায় আনীত অভিযাগ মিথ্যা বলে প্রতিবেদনে উল্লেখ করেন।


স্কুলের সহকারী শিক্ষক স্থানীয় কতিপয় সংবাদ কর্মীকে মিথ্যা তথ্য দিয়ে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশে উদ্ধুদ্ধ করেন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা ব্যাংকে জমা না করে আত্মসাত করা, শিক্ষক কর্মচারীদের ৯ মাসেন বেতন-ভাতা না দেয়া। যা সম্পূর্ণ মিথ্যা বলে ঘটনায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। মিথ্যা ঘটনা সাজিয়ে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করেন। বর্তমানে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যানেজিং কমিটির সভাপতি) কর্তৃক গত ২৬ সেপ্টেম্বর থেকে এবং অফিস সহকারী প্রধান শিক্ষক কর্তৃক ছুটিতে রয়েছেন।

Tag
আরও খবর
6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

৬ ঘন্টা ১৩ মিনিট আগে