মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন




অন্তবর্তীকালিন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ডাঃ মাহমুদুল হাসান সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।


১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে তিনি সাতক্ষীরার আশাশুনি হাসপাতাল পরিদর্শন করে তিনি বলেন, ‘স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। আমরা চাই মানুষ যেন তার নিজ গ্রাম বা বাড়ী থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’


সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে যেয়ে কিছু বাঁধার সম্মুখীন হচ্ছি। সেটির একটি হল জনবল। সরকার বিভিন্ন পরিকল্পনা করছে কিভাবে এই জনবল বাড়ানো যায়।


তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব অচিরেই এই এসকল সমস্যা সমাধান করা হবে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রসুন কুমার মন্ডল, অবসর প্রাপ্ত সাতক্ষীরার সাবেক সির্ভিল সার্জন তৈয়বুর রহমান, ডাঃ আমিনুল ইসলাম, আশাশুনি উপজেলা জামায়েত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নব নির্বাচিত সেক্রেটারি মাওলানা আনারুল হক, অফিস সহকারী জিএম জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান, সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুল্লাহ, কর্ম ও শুরা সদস্য এবিএম আলমগীর হোসেন পিন্টু, সদর ইউনিয়ন সেক্রেটারি বাবলু, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেমসহ সেক্রেটারি হযরত আলীসহ হাসপাতালের বিভিন্ন কর্মকতা কর্মচারী।


হাসপাতাল পরিদর্শন কালে তিনি স্টোর রুম, এক্সে রুম, পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন। তিনি হাসপাতালের জনবল কাঠামো উন্নয়ন খাদ্যর মান বাড়ানো সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের কথা বলেন।


Tag
আরও খবর