নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

থাই-ভিসা জালিয়াতির পোস্ট মর্টেম



বিশ্বাস করুন-আপনি আমার দ্বীনি ভাই,

রাগ-জেদ,ঘৃণা-অভিমান,হিংসা-বিদ্বেষ, ক্ষোভ কোন কিছু থেকে আমার এই লেখনী নয়। আমার এই লেখনীর মূল উদ্দেশ্য আপনারা সবাই ফিরে আসুন সঠিক পথে।

তাই সবার কাছে অনুরোধ পোস্ট টা গভীর মনোযোগ সহকারে পড়ুন-


#আমি ইদানীং একটা বিষয় স্পষ্ট ভাবে লক্ষ্য করছি, সাদা কে সাদা এবং কালো কে কালো বলার সৎ সাহস মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে । এর বিপরীতে আমরা সর্বদা অন্যের সমালোচনায়/ গীবতে বিভোর হয়ে আছি।

এখন আসা যাক মূল কথায়-আপনারা যে বা যাহারা এই প্রতারণার সাথে জড়িত আছেন,আমি তাদেরকে বলবো অনেক হয়েছে,আর না;এখন একটু থামুন। নিজের আত্মসমালোচনা নিজেই করুন ;  নিজেই নিজেকে প্রশ্ন করুন আমি যেটা অবিরত করছি, এটি কী আসলেই ঠিক?

সুতরাং, উক্ত প্রশ্নের উত্তর হবে আমি/আমরা যেটি অবিরত করে যাচ্ছি এটি মোটেও ঠিক বা সমীচীন নয়। এখন আসুন এটি যদি মোটেও ঠিক নয়, তাহলে এর বর্তমান ও ভবিষ্যৎ কী?


বর্তমান:-

আমি যদি অতীত থেকে আমার বা আপনার বর্তমান শুরু করি, অতীতে আমার বা আপনার অবস্থা ছিল জিরো বর্তমানে অবস্থা হিরো। উদাহরণ স্বরুপ ধরে নিন, আপনাকে আমি চাকরি বা কাজ দিব এই বলে আপনার কাছ থেকে আপনার রক্ত পানি করা, ঘাম ঝড়ানো কষ্টের ১০ লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে নিলাম। শেষ অব্দি আপনাকে আমি কোন কিছুই দিলাম না। প্রতারণার কৌশল অবলম্বন করে আপনার টাকা সমূহ মেরে 

দিলাম। এখন আমার প্রশ্ন আপনি এবং আপনার পরিবারের অন্য সদস্যদের মানষিক অবস্থা কেমন হবে?আপনি এবং আপনার পরিবারের সদস্য সবাই মিলে অভিশাপ দিবেন আর দীর্ঘশ্বাস ফেলবেন। ঠিক তাই না?আপনার মানষিক অবস্থা যেমন হবে ঠিক আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই যারা আমাদের দেশের অর্থনীতির চাকা কে সচল রাখে তাদের  মানষিক অবস্থাও একই হবে। এই বিষয়ে বিন্দু পরিমান সন্দেহ নেই।

বাহ্যিক চর্ম চোখে আপনার/আমার  মনে হবে আমার  তো আছে ব্যাগ ভর্তি টাকা, দামী ব্র‍্যান্ডের সব গাড়ি আর অট্টালিকা -প্রসাদ কিন্তু এর অন্তরালে আছে হাজারো রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘশ্বাস আর অভিশাপ। যার  জন্যে অচিরেই আমার / আপনার করুন পরিণতি হলেও হতে পারে এটা অস্বাভাবিক কিছুই না।

তাই আমার বা আপনার বর্তমান জীবন দীর্ঘশ্বাসে আর অভিশাপ নামক গ্লানিতে ভরা। মাজলুমের দীর্ঘশ্বাস অনেক ভয়ানক। 


ভবিষ্যৎ :-


এখন আমরা যা করছি এর বিনিময়ে আমরা আমাদের রানিং বা আপকামিং নেক্সট জেনেরেশন অর্থাৎ আমাদের সন্তান -সন্ততিকে এক কঠিন অন্ধকারের দিকে ঠেলা দিচ্ছি। যার খেসারত কিংবা মাসুল স্বয়ং আমাদেরকেই দিতে হবে।


এখন হয়ত আপনার পেশী শক্তি ভাল আছে, তাই সবকিছু নিরদ্বিধায় করে যাচ্ছেন। কিন্তু নির্দিষ্ট একটা বয়সে যখন আপনার হৃদযন্ত্রের ক্রিয়া শ্লথ হয়ে আসবে,কণ্ঠনালির শক্তি কমে যাবে, পায়ের পাতা থেকে মস্তিস্কের নিউরন সমূহ ড্যামেজ সহ পুরো শরীর যখন প্যারালাইজড হয়ে আসবে, তখন আপনার মনে হবে যা করছি সবে ধোকা বৈ কিছুই ছিল না।

মৃত্যু পরবর্তী জীবন নিয়ে একটু ভাবুন!আমি কি করছি আর কার জন্যেই বা করছি। আমার আমলনামার হিসাব তো আমাকে দিতে হবে। মৃত্যু পরবর্তী জীবন কে অনেকে গন্যই করে না,  বলে কি আর হবে মানুষের যা হবে আমারও তাই হবে। ভাই,মুখে বলাটা সহজ কিন্তু বাস্তবতা অনেক কঠিন।  দুনিয়ার ৫০ হাজার দিন মিলে কেয়ামতের ১ দিন,  পৃথিবীর তুলনায় ১৩ লক্ষ গুন বড় সূর্য যার কেন্দ্রের তাপমাত্রা ১৫ লক্ষ ডিগ্রী সেলসিয়াস  যখন মাথার কিছু উপর থেকে তাপ দিবে সেদিন আমাদের কোন যুক্তি খাটবে না! আর এই দুর্দিনে প্রতারণা করে যাদের কাছে টাকা নিয়েছি তাদের ঋনের টাকা আমার আমলনামার নেক দিয়ে শোধ দিতে গিয়ে আমার আমলনামা হয়ে যাবে রিক্ত/শূন্য।  ভাবুন তো! কী এক ভয়ংকর অবস্থা হবে সেদিন,কেউই আপনার পাশে থাকবে না। বিশ্বাস করুন-আপনি আমার দ্বীনি ভাই,

রাগ-জেদ,ঘৃণা-অভিমান,হিংসা-বিদ্বেষ, ক্ষোভ কোন কিছু থেকে আমার এই লেখনী নয়। আমার এই লেখনীর মূল উদ্দেশ্য আপনারা সবাই ফিরে আসুন সঠিক পথে।


লেখক: ময়নুল ইসলাম ময়েন

আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৯ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে