কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

বন বিভাগের অভিযানে ১০ নৌকা সহ ৪৩ জন আটক



পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়অরণ্য এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বনবিভাগ। এসময় হলদেবুনিয়া, নয়াবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে মাছ ধরার সরঞ্জামাদি সহ ১০টি নৌকা ও ৪৩ জেলে আটক করে বলে জানান বিশেষ অভিযানের দায়িত্বে থাকা সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ মশিয়ার রহমান।


অভিযানে বিশেষ দায়িত্বে থাকা বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে নটাবেকী বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ, হলদেবুনিয়া বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ও পুষ্পকাটি টহল ফাঁড়ির(ওসি) আঃ ছালামসহ বিশেষ অভিযানিক দলের টিম লিডার সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিয়ার রহমান ও বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান নির্দেশনায় অভয়অরণ্য এলাকায় অভিযান চালায়। অভয়ারণ্যের তিনটি অফিসের এলাকা থেকে আটককৃত ৪৩ জন জেলে ও ১০টি নৌকা জব্দ করা হয়।


আটককৃতরা তাদের অপরাধ শিকার ও পরবর্তীতে সুন্দরে অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে না এমন মুচলেকা ও ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানার মাধ্যমে বন আইনে (সিওআর) এর মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। এবিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিয়ার রহমান বলেন, বিশেষ অভিযান ৪৩ জন অবৈধ জেলে ও ১০টি নৌকা জব্দ করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে। আপনাদের কাছে তথ্য থাকলে আমাকে জানাবেন। আমি সাথে সাথে ব্যবস্থা নেব।


Tag
আরও খবর