মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আমিনুর রহমান সম্পাদক মজনু




সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা- ৭৬৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার সকাল ৮ টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত নারিকেল তলাস্থ কার্যালয়ে বিরতিহীনভাবে এ ভােট অনুষ্ঠিত হয়। ১৬৭১ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতিক নিয়ে মোঃ আমিনুর রহমান ৪৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা বাঘ প্রতিকে পেয়েছেন ২৭০ ভোট। সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম রেজা খেজুর গাছ প্রতিকে ৪৬৭ ভোট জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজ বাইসাইকেল প্রতিকে পেয়েছেন ২১০ ভোট।

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিকে মজনু সরদার ৬৪৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াহিদুজ্জামান আহাদ ছাতা প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল গফফার গরুর গাড়ী প্রতিকে ৩৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল সালাম মাছ প্রতিকে ৩২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক

এরশাদ আলী সানা প্রজাপতি প্রতিকে ৩১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবলু রহমান কলস প্রতিক ৩০৫ ভোট পেয়েছেন।

সড়ক সম্পাদক পদে মোঃ ইকবাল হোসেন বাস প্রতিক ৩৫৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুন কবির শাপলা প্রতিক ৩৩১ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মোঊ কালাম হোসেন টেবিল ঘড়ি প্রতিকে ৩৩৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাজান শেখ ফুটবল প্রতিকে ২৮৩ ভোট পেয়েছেন।

অফিস সম্পাদক পদে আব্দুর রশিদ হাতপাখার প্রতিকে ৪০৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আহাদ আলী পেয়েছেন ২০২ ভোট পেয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন, মোঃ আল-আমিন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ জোহর আলী, সুশংকর কুমার দাস, বিল্লাল মিয়া, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাকিল হোসেন।


Tag
আরও খবর