বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আক্কেলপুরে তিন মাসে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরি ১৯টি

বৈদ্যুতিক ট্রান্সফরমার ও থ্রি ফেজ মিটার চুরি আতঙ্কে রাত্রিযাপন করছে জয়পুরহাটের আক্কেলপুরে পল্লী বিদ্যুৎ সমিতির থ্রি-ফেজ মিটার গ্রাহকরা। এতে গভীর নলকূপ মালিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল উৎপাদনে কৃষকরাও পরেছেন বিপাকে। বৈদ্যুতিক মিটার চুরির পরে অপরাধীরা ফোন নাম্বার রেখে গেলেও তারা থাকছে ধরা ছোঁয়ার বাহিরে। থানা পুলিশের দাবী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ অক্টেবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ১৩টি ও থ্রি ফেজ মিটার ৬টি মিলিয়ে মোট ১৯টি  চুরি ঘটনা ঘটেছে। এর মধ্যে অক্টোবর মাসে ৬টি ট্রান্সফরমার ও ১টি থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার, নভেম্বর মাসে ৬টি ট্রান্সফরমার এবং ডিসেম্বর মাসে ১টি ট্রান্সফরমার ও ৫টি থ্রি-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। চুরি যাওয়া সকল ট্রান্সফরমারই ছিল ১০ কেভিয়ে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ হাজার টাকা। প্রতিটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আরো জানা গেছে, প্রতিটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় অপরাধীরা ট্রান্সফরমার ভেঙ্গে ভেতরের তামার অংশ নিয়ে যায় এবং থ্রি ফেজ বৈদ্যুতিক মিটার চুরির পরে যোগাযোগের জন্য ফোন নাম্বার রেখে যায়। সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে মিটার ফিরে পেতে অপরাধী টাকা দাবী করে। আক্কেলপুর পৌর এলাকার ছমিল মালিক তহিদুল ইসলাম বলেন, গত রাতে (৮ ডিসেম্বর) আমার একটি ট্রান্সফরমার ও প্রতিষ্ঠানের দরজার ছিনকিনি কেটে ভেতর থেকে মালামাল চুরি হয়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে।  জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের কর্মকর্তা মোহা: আব্দুর রহমান বলেন, প্রতিনিয়ত বৈদ্যুতিক ট্রান্সফরমার ও থ্রি ফেজ মিটার চুরির ঘটনা ঘটছে। আমরা চুরি রোধে গ্রাহকদের প্রতিনিয়ত সচেতন করছি। প্রতিটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।
Tag
আরও খবর