ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে মাথাপিছু ভর্তুকি ৩ হাজার টাকা: উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-12-2024 02:54:57 pm

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট ৫২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, মাথাপিছু ভর্তুকির পরিমান ৩ হাজার টাকা। শনিবার ডিসিসিআই অডিটরিয়ামে জ্বালানির দাম ও সরবরাহ নিশ্চয়তা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, বিদ্যুতে ৩২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া সম্ভব না, পুরনো ধারনা আইপিপি বিদ্যুৎ কেন্দ্র আর করা হবে না। আমরা মার্চেন্ট বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছি, আপনারা নিজেরা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবেন, নিজেরা গ্রাহক ও দাম ঠিক করবেন, বিইআরসিকে শুধু অবহিত করতে হবে। দশ-বিশ শতাংশ সরকার কেনার অপশন থাকবে, যাতে আর্থিক ঝুঁকি না থাকে।


তিনি আরও বলেন, প্রতি ইউনিট বিদ্যুৎ গড়ে বিক্রি করছি ৮.৯৫ টাকা দরে, আর কিনছি ১২ থেকে ২৫ টাকা পর্যন্ত। কেন বেশি দামে কেনা হলো, কারা চুক্তি করেছেন, কেন করেছেন! বাংলাদেশে ব্যবসায়ীরা ব্যবসা করেছেন, তারা কি মনে করেন নি, এত বেশিদাম কেন নিচ্ছি, তারা কি জাতিকে ক্ষতিপূরণ দিবেন।



প্রতিযোগিতা নির্বাসিত হয়েছে, ওমুকের সঙ্গে পরিচয় ছিল আপনি বিদ্যুৎ কেন্দ্র পেয়ে গেলেন। এখন আর সেই সুযোগ নেই, উন্মুক্ত ছাড়া কোন কেনাকাটা হবে না। ইতোমধ্যেই এর সুফল পেতে শুরু করেছি। আগে বিপিসির আমদানি করতো মাত্র চার-পাঁচটি কোম্পানি অংশ নিতো, আগে শর্ত ছিল রিফাইনারি থাকতে হবে, শর্ত শিথিল করে বলা হয়েছে বড় সরবরাহকারি হলেই হবে। চার-পাঁচ জনের জায়গায় ১২ জন পাচ্ছি এতে ৩২ শতাংশ সাশ্রয় হয়েছে। এলএনজি উন্মুক্ত করে দিয়েছি। জানালা-দরজা বন্ধ করে দমবন্ধ অবস্থায় ফেলা হয়েছিল, আমরা সব খুলে দিয়েছি, আপনি ভালো ব্যবসায়ী হলে ব্যবসা করতে পারবেন। এখানে কোন পরিচয়ের দরকার হবে না বলে মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট, সরবরাহ দিচ্ছি ৩ হাজারের কম। এখানে ১ হাজারের মতো ঘাটতি থেকে যাচ্ছে। ভোলাতে উদ্বৃত্ত গ্যাস রয়েছে একটি মাত্র কোম্পানিকে দেওয়া হলো সিএনজি করে আনতে। আমরা এটি উন্মুক্ত করে দেবো, সেখান থেকে সিএনজি কিংবা এলএনজি করে আনতে পারেন। সৌরি বিদ্যুতের ৪০ টি প্রজেক্টের পর্যায়ক্রমে দরপত্র হবে। সরকারের বিভিন্ন সংস্থার প্রচুর পরিমাণে পতিত জমি রয়েছে। আমরা জমি দেবো, লাইন করে দেবো, আপনারা এসে শুধু প্রকল্প করবেন।



তেল-গ্যাস অনুসন্ধান জোরদার করা প্রসঙ্গে বলেন, ৪৮ কূপ খনন প্রকল্প চলমান রয়েছে। আগামী ২ বছরে আরও ১০০ টি করা হবে। আমলাতান্ত্রিক জটিলতায় কিছু আক্ষেপ প্রকাশ করে বলেন, আমি এক সময় আমলা ছিলাম, এখন নিজের ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। একটি নির্দিষ্ট অংকের বেশি হলে থার্ডপার্টি কনসালটেন্ট নিয়োগ দিতে হবে, সময় লাগবে ১ বছর। অথচ থার্ডপার্টির কাছে কোন তথ্য নেই। আমি আধা সরকারি পত্র দিয়েছি, পেট্রোবাংলা নিজে করবে। তাতে আমাদের অর্থ ও সময় সাশ্রয় হয়। এখানে ব্যবসায়ীদেরকেও আওয়াজ তোলার আহ্বান জানান।



উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ আনছেন, আপনাদের অভিযোগ সত্য মন্ত্রণালয় কাজগুলো করতে ব্যর্থ হয়েছে। আবার যখন দেখা হবে আমাদের তখন যেনো এই কথাগুলো বলতে না পারেন, সে ব্যবস্থা করতে হবে।

আরও খবর