মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত




নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি-রপ্তানি বন্ধ হলে ক্ষতিগ্রস্থ কি আমরা একাই হবো, নাকি ভারতও হবে। পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা যদি ২য় ও ৩য় বৃহত্তম ব্যবসায়ীক কেন্দ্র হই ভারতের জন্য। ভারত কি আমাদের বিনা পয়সায় মালামাল দেয়। টাকার বিনিময়ে মালামাল দেয়। বন্ধ করে দেয় দিক। গরু তো বন্ধ করে ছিলো। তো আমরা এখন গরু খায় না। বন্ধ যদি উনারা করতে চাই। উনাদের ব্যপার।


উনারা বন্ধ করলে উনাদের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে। এটার সাথে দুই পারের লক্ষ লক্ষ লোক জড়িত। পলিটিক্যাল বিষয়, পলিটিক্যাল বিষয়। ওগুলো পলিটিক্স উনারা করছেন। কিন্তু আমি মনে করি ব্যবসায়ীরা এখনো এটাকে সার্পোট করবে না। এতবড় বাজার বন্ধ করবে বলে আমার মনে হয় না। কাজেই ১/২ দিন অবরোধ আমরাও তো করি মাঝে মাঝে। পলিটিক্যাল অবরোধ করতেছে করুক। এটা নিয়ে আমাদের চিন্তা করার কোন কারন নেই।


অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো শুনেছেন সকল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে। আমার বয়স বেশি হয়েছে আমি দেখিও নাই। আমরা সব সময় বলি জাতীয় যে কোন সংকটকালিন সময় অথবা নির্ধারণ করতে হবে একটা পথ। সে টার সময়। আজ হোক কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন। আজ হোক, কাল হোক, পরশু হোক তারাই চালাবেন। সে জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এখন যেহেতু সব একত্রে বসেছেন। এটা একটা বড় অর্জন, একটা উদাহরণ হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ভোমরাস্থল বন্দরের অংশীজনের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন।

Tag
আরও খবর