লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত




মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কলারোয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৬ ডিসেম্বর শুক্রবার গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত পাক হানাদারবাহিনী মুক্ত এই দিবসের আলোচনা সভায় বক্তারা অসাম্প্রদায়িক চেতনায় সুখী-সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কলারোয়ার মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন,  যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলি, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ খান, মোসলেম আলি, জাহাঙ্গীর আলম, হযরত আলি, ওয়াজেদ আলি, খাদেমুল ইসলাম, শহিদুল ইসালাম, আব্দুল রউফ, আব্দুল মজিদ, আমির আলি গাজী, আফতাব সরদার, ছাকার উদ্দিন গাজী, মইনুদ্দিন, রমজান আলি, ডাঃ ইব্রাহিম, মোসলেম হাজরা, সাংস্কৃতিক সংগঠক শিলা রানি হালদার, কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, সাইফুল্লাহ আজাদ, বিএম আফজাল হোসেন পলাশ, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।

এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় কলারোয়া ফুটবল ময়দান সংলগ্ন শহীদদের গণকবর ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণশেষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে কলারোয়া প্রেস ক্লাবও গণকবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানসহ অভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।


Tag
আরও খবর