লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাতক্ষীরা দেবহাটায় মুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত



৬ ডিসেম্বর হলো মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবস। এই দিনে দেবহাটা হানাদারমুক্ত হয়েছিল আর মুক্তিযোদ্ধাসহ দেবহাটার মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ।


এই দিনে সগৌরবে বীর মুক্তিযোদ্ধারা উড়িয়েছিল বিজয়ের পতাকা। সেই দিনটিকে স্মরণ করে দেবহাটা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে আলোচনা সভার আগে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা কমান্ডার মোঃ আসাদুজ্জামান।


বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা কাজী ইদ্রিস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, মুক্তিযোদ্ধার সন্তান আবু রাহান তিতু প্রমুখ।


আলোচনা সভায় ১৯৭১ সালের সেই দিনের স্মৃতি স্মরণ করে বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিকাতর হয়ে পড়েন।


তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে আগামীতে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এছাড়া স্বাধীনতাকে ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে সেজন্য সজাগ থাকার আহবান জানান।


Tag
আরও খবর