শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

সোনার বাংলা একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত







সেনবাগে সোনার বাংলা একাডেমী'র বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ 




নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের সোনার বাংলা একাডেমী'র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী, বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর )  দুপুর ১২টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের সোনার বাংলা একাডেমী'র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী, বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান একাডেমী'র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে সোনার বাংলা একাডেমী'র প্রতিষ্ঠাতা পরিচালক মামুন আজাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, আরবের রহমান ভূঁইয়া। 


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়া এডুকেশন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ( বিএড ও লাইব্রেরী সায়েন্স কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোড-৪২২৩ ) এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, সেনবাগের  ইউনিভার্সেল একাডেমী'র প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, কানকিরহাট কলেজে লেকচারার মো: আবু নাঈম, সোনালী লাইফ ইন্সুইরেন্স সেনবাগ শাখার ম্যানেজার মো: মোস্তফা।


অতিথিগণ বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, কোমলমতি শিশুদের যেভাবে গড়ে তুলবেন,ঠিক সেভাবেই গড়ে উঠবে। তাই আপনার সন্তানকে নৈতিক, ধর্মীয় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে সোনার বাংলা একাডেমী'তে ভর্তির আহবান জানাচ্ছি। 


এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Tag
আরও খবর