মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ষড়যন্ত্র মূলক মামলায় তারেক রহমান সহ নেতা-কর্মীদের খালাস দেওয়ায় বিএনপি’র আনন্দ মিছিল




২০০৪ সালের ২১ শে আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জন কে আসামী করে মামলা দায়ের করা হয়। সে সময় আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামীদের মৃত্যু দন্ড প্রদান করেন। দীর্ঘ ২০ বছর পর হাইকোর্টের একটি বেঞ্চ তারেক রহমান সহ সকল আসামীদের বেকসুর খালাস প্রদান করেন।


৩রা ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় পাটকেলঘাটা থানার ৫ টি ইউনিয়নের উদ্যোগে বিএনপির পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি পাটকেলঘাটা হাইস্কুল থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি পাটকেলঘাটা পাঁচরাস্তা মোড়ে এসে শেষ হয়।


এ সময় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ সভাপতি কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী, সরুলিযা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, উপজেলা বিএনপি সহ সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলি হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।


Tag
আরও খবর