লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শ্যামনগরে মাদক সেবনে বাঁধা পেয়ে মা ছেলেকে কুপিয়ে জখম



 

সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বাধা পেয়ে স্কুল ছাত্র মুনতাসির মামুন (১৪) সহ তার মা স্বপ্না পারভীন (৩২) কে কুপিয়েছে একদল দুবৃর্ত্ত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার কৈখালী কারিগর পাড়ায়। রক্তাত্ত্ব মা ও নবম শ্রেণীতে পড়ুয়া তার ছেলেকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা একই গ্রামের মোঃ আশিকুর রহমানের স্ত্রী-সন্তান।


আশিকুর রহমান জানান স্থানীয় কয়েক তরুন তাদের বাড়ি সংলগ্ন ১৩২ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মাদক সেবনের আড্ডাস্থলে পরিণত করেছে। সম্প্রতি তারা রাতেও বহিরাগত তরুনদের নিয়ে সেখানে মাদকের জমজমাট আড্ডা দিচ্ছে। যার প্রেক্ষিতে এলাকাবাসীর অনুরোধে তিনদিন আগে তার পিতা আবু মুছা কারিগর বিদ্যালয়ে ঢুকে মাদক সেবনে আপত্তি তোলে।


একপর্যায়ে সোমবার রাতে পরিবারের পুরুষ সদস্যরা নামায পড়তে মসজিদে থাকার সুযোগে ১০/১২ তরুন বাড়িতে ঢুকে মা ও ছেলেকে এলোপাতড়ি কুপিয়ে জখম করে। বংশীপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রানাসহ মাদক সেবনে জড়িত কৈখালী কারিগর পাড়ার মনির, রেজাউল, সোহেল, মোশারফ, আব্দুল্লাহ হামলায় অংশ নেয় বলে তিনি অভিযোগ করেন।


অভিযোগের বিষয়ে রানা জানান কৈখালীতে মা ও ছেলেকে কোপানোর খবর তিনি লোকমুখে শুনলেও ঘটনাস্থলে ছিলেন না। রেজাউল ইসলাম দাবি করেন বিষয়টি তারা স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালাচ্ছেন।


স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান ধারালো অস্ত্রের আঘাতে মুনতাসিরের মাথায় অসংখ্য ক্ষতের সৃষ্টি হয়েছে। তার মায়ের হাতের দু’টি আঙুল বিচ্ছিন্ন হওয়ার অবস্থায়। আঙুল দু’টি জোড়া লাগানোর জন্য সার্জারীর প্রস্তুতি নেয়া হচ্ছে।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর বলেন খবর পেয়ে পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বক্তব্য নিয়েছে। হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজে সহায়তার জন্য হামলার শিকার পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে।


Tag
আরও খবর