বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে গাঁজা, র‌্যাবের হাতে গ্রেফতার ৪.

জয়পুরহাটের আক্কেলপুরে মাইক্রোবাসের ফাঁকা গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় সাড়ে ১৯ কেজি গাঁজা পাচারকালে চার মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিদ্যানগর এলাকার রেহান উদ্দিনের ছেলে সোহেল রানা, হরিপুরের মৃত আব্দুল মালেকের ছেলে রুবেল মিয়া, নোয়াখালীর কোম্পানীগঞ্জের জাহাজাদপুর এলাকার মৃত নূরুল হুদার ছেলে সৈয়দ মো. মেহেদী হাসান ও তার ভাই সৈয়দ মো. আকরামুল হাসান। সোমবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন থেকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাইক্রাবাসে বহন করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে মাইক্রাবাসের ফাঁকা গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রাখা সাড়ে ১৯ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মূলহোতা আসামী সোহেলসহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা করা হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ রানা বলেন, মাইক্রোবাসের ফাঁকা গ্যাস সিলিন্ডারে গাঁজা বহনের ঘটনায় র‌্যাব চার জনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Tag
আরও খবর