মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

রক্তের গ্রুপ ভুল দেওয়ার অভিযোগে লাইভ কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা



 

সাতক্ষীরা কালিগঞ্জে জনৈক এনায়েত খান নামে (৮৫) বছরের ১ বৃদ্ধকে রক্তের গ্রুপ ভুল দেওয়ার অভিযোগে কালিগঞ্জে অবস্থিত লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।


রবিবার (১লা ডিসেম্বর) বিকাল ৪ টার সময়  কালিগঞ্জ উপজেলায় পাওখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। 

উপজেলার গণপতি গ্রামের অসুস্থ এনায়েত খান নামে এক বৃদ্ধ তাহার পুত্র অবসরপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়বুর রহমানকে সাথে নিয়ে দুপুর আনুমানিক ১২ টার দিকে রক্তের গ্রুপ নির্ধারণ করার জন্য লাইভ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যায়। সেখানে লাইভ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ রক্তের গ্রুপ বি নেগেটিভ বলে রিপোর্ট প্রদান করেন। 

উক্ত রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একই জায়গায় অবস্থিত রিডা হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় করে বি পজেটিভ ধরা পড়ে। বিষয়টি নিয়ে অসুস্থ এনায়েত খানের পুত্র তৈয়বুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের সামনে নিজেদের দোষ স্বীকার করায় ক্লিনিক ম্যানেজার মেহেদী হাসান কর্তৃক ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Tag
আরও খবর