মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান



সাতক্ষীরা কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান- ২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১লা ডিসেম্বর) সকাল ১১ টার দিকে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে ও বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান।


বক্তব্যে তিনি ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভ করে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে আগামীতে দেশ ও দশের জন্য স্ব স্ব কর্মজীবন থেকে ভূমিকা রাখতে আর্শীবাদ প্রার্থনা করেন। স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামান, শিক্ষক অনুপ কুমার ঘোষসহ শিক্ষকমন্ডলী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র- ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার হিসাবে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।


অনুরুপভাবে সম্প্রতি উপজেলার শাহাপুর, দমদম, বামনখালী, বামনআলী ও মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ২ ডিসেম্বর সোমবার প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশনায় উপজেলা ব্যাপি প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা-২৪ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।


Tag
আরও খবর